Thursday, March 12, 2026
24 C
Dhaka

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে মেডিকেল বোর্ডের নতুন ভাবনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। রোববার (০৭ ডিসেম্বর) তার সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ফল ভালো আসায় চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড এখন বিবেচনা করছে—বিদেশে না নিয়ে দেশেই তাকে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায় কি না। বোর্ডের সদস্যরা জানান, খালেদা জিয়ার দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রয়েছে এবং তিনিও দেশে চিকিৎসা নিতে স্বচ্ছন্দবোধ করছেন।

রোববার রাতে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এবং বিএনপির দায়িত্বশীল দুই নেতা জানান, আগের তুলনায় খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে। ওই চিকিৎসক বলেন, “ম্যাডাম আগের চেয়ে ভালো আছেন। তার বিভিন্ন প্যারামিটার উন্নতি দেখাচ্ছে। লন্ডনে নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।” কতদিন তাকে সিসিইউতে থাকতে হবে, তা নির্ভর করবে তার শারীরিক অগ্রগতির ওপর। দেশি-বিদেশি চিকিৎসকরা তার চিকিৎসায় সমন্বিতভাবে কাজ করছেন।

খালেদা জিয়ার শয্যাপাশে থেকে চিকিৎসায় সমন্বয় করছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি কয়েক দিন দেশে থেকে সরাসরি চিকিৎসা ব্যবস্থাপনা দেখভাল করছেন। পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়া কিছুটা কথা বলারও চেষ্টা করছেন বলে জানা গেছে।

এদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, কাতারের আমিরের সৌজন্যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। মেডিকেল বোর্ড পরামর্শ দিলে যেকোনো সময় তা ঢাকায় পৌঁছাতে পারে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেন, “বোর্ড সিদ্ধান্ত নিলেই তাকে লন্ডনে নেওয়া হবে। আমি আজ সিসিইউতে গিয়ে দেখেছি—তিনি আগের চেয়ে ভালো আছেন, সাড়া দিচ্ছেন।”

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতার সরকারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে লন্ডনে নেওয়া হবে। তবে কারিগরি ত্রুটি এবং শারীরিক অবস্থার সংবেদনশীলতার কারণে সেই যাত্রা পিছিয়ে যায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও শুক্রবার তা ঢাকায় পৌঁছাতে পারেনি। শনিবার বা রোবিবারও আসেনি, তবে প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

প্রায় দুই সপ্তাহ ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। দীর্ঘ বিমান ভ্রমণে তার শারীরিক ঝুঁকি থাকায় বিদেশযাত্রার সিদ্ধান্ত বারবার পুনর্বিবেচনা করছে বোর্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি যেমন ছিল, তেমনি তখন বোর্ড সিদ্ধান্ত নেয়—উনার পক্ষে ফ্লাই করা নিরাপদ হবে না। তাই বিদেশ নেওয়ার বিষয়টি আরও কিছুটা বিলম্বিত হচ্ছে।”

তিনি আরও জানান, এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও প্রথম অগ্রাধিকার দিচ্ছেন রোগীর নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা। বিদেশি বিশেষজ্ঞসহ সবাই তার শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছেন।

সিএ/ইরি

spot_img

আরও পড়ুন

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে...

দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নে ছয় লেন সড়ক নির্মাণের দাবি

ঈদুল ফিতরের আগে বরিশাল-ঢাকা নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুনরায়...

চ্যালেঞ্জ পেরিয়ে প্রকৌশলী হিসেবে তেরো বছরের পথচলা

প্রকৌশলবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করার পর থেকেই নানা প্রশ্নের...

কারাগারে বন্দির মৃত্যু নিয়ে প্রশ্ন, ময়নাতদন্তের অপেক্ষা

হবিগঞ্জ জেলা কারাগারে রাসেল মিয়া (২৭) নামের এক কয়েদির...

কার্ডের তালিকা নিয়ে বিরোধ, চেয়ারম্যানকে মারধরের অভিযোগ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ভিজিএফ চালের কার্ড বিতরণকে কেন্দ্র করে...

পণ্যে অগ্রিম তারিখ বসানোয় ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা

রাজবাড়ীর একটি বেকারিতে খাদ্যপণ্য তৈরিতে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম...

মোহাম্মদপুরে বিড়াল হত্যার মামলায় এক আসামিকে ৬ মাসের কারাদণ্ড

রাজধানীর মোহাম্মদপুরে মনসুর নামের এক ব্যক্তির বিড়াল হত্যা মামলায়...

রাজস্ব কমে নাগরিক সেবার কার্যক্রমে ঝুঁকি

রাজধানীর নাগরিক সেবা প্রদানকারী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)...

রাজবাড়ী-২ জেলা সুস্থ রাখতে এমপির দৃঢ় হুঁশিয়ারি

রাজবাড়ীর পাংশা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি...

রাজধানীর পাম্পে তেলের জন্য দীর্ঘ সারি

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ সারি...

উড়োজাহাজ মোড় ও মানিক মিয়া অ্যাভিনিউতে সড়ক বন্ধের ব্যবস্থা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর...
spot_img

আরও পড়ুন

ট্রাক–লরির যানজটে আটকা ট্রেন, ভিডিও ভাইরাল

চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে যানজটে আটকা পড়ে ট্রেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সাধারণত যানজটে গাড়ি বা ট্রাক-লরি আটকে পড়লেও ট্রেন আটকে থাকা দৃশ্য...

হেডফোনে মগ্ন তরুণ রেললাইনে নিহত

জয়পুরহাটের আক্কেলপুরে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের...

ভারতকে চীনের মতো শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহ প্রকাশ করলেও চীনের মতো অর্থনৈতিক সুবিধা নয়াদিল্লিকে দেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের মতে, দুই...

সারা শরীরে দগ্ধ গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী ও দুই সন্তানও দগ্ধ

ঢাকার ধামরাইয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণে এক গৃহবধূ সুমনা বাদশা (৪৫) সারা শরীরে দগ্ধ হন। তাঁকে বাঁচাতে এগিয়ে যান তাঁর স্বামী...
spot_img