Saturday, April 4, 2026
32 C
Dhaka

জুলাই সনদ বাস্তবায়নে আলাদা গণভোট এখন সম্ভব নয়: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলাদা গণভোট আয়োজন বর্তমানে আর বাস্তবসম্মত নয়। তিনি বলেন, তিন–চার মাস আগে এমন উদ্যোগ গ্রহণ করা গেলে তা সম্ভব হতো, কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় নির্বাচন এখন অপরিহার্য। কোনো অজুহাতে নির্বাচনের ব্যাঘাত চায় না দেশবাসী। এই অবস্থায় জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজনের সিদ্ধান্তকে নুর স্বাগত জানিয়েছেন এবং এটিকেই একমাত্র যুক্তিযুক্ত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

শুক্রবার রাজধানীর গণঅধিকার পরিষদের কার্যালয়ে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিভিন্ন ধারায় যে বহু মতপার্থক্য ছিল, প্রধান উপদেষ্টার ভাষণ তা অনেকাংশে কাটিয়ে দিয়েছে। এতে সংশয় অনেকটা দূর হয়েছে এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টাও দেখা গেছে।

নুরুল হক নুর বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো ধোঁয়াশা নেই। প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন সময়সূচি স্পষ্ট হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলোর অতিরিক্ত বিভাজন বা অস্বচ্ছন্দ্য পরিস্থিতি নির্বাচনের সফলতা ব্যাহত করতে পারে। এজন্য তিনি সকল রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, দেশের জাতীয় স্বার্থ আজ সবচেয়ে বড় অগ্রাধিকার। জনগণ পরিবর্তন ও স্থিতিশীলতা চায়। সঠিক সময়ে নির্বাচনই সেই পথ খুলে দেবে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...
spot_img

আরও পড়ুন

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো দেখিয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী আহমেদ আয়েদুর রহমান। অন্ত্রের বিভিন্ন জটিল ও জন্মগত রোগের চিকিৎসায় তাঁর গবেষণা...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির ব্যবহারও বাড়ে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে কিছু সচেতন অভ্যাস ও...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য রয়েছে বিশেষ বিধান, যা সাহু সেজদা নামে পরিচিত। সালাম ফেরানোর...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে রাজধানী ঢাকাসহ পাঁচটি অঞ্চলে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে...
spot_img