Tuesday, April 7, 2026
29 C
Dhaka

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন নয়: শফিকুর রহমান

জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া ২০২৬ সালে কোনো নির্বাচন হবে না। মঙ্গলবার (১১ নভেম্বর) পল্টনে জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় গণভোট আয়োজন এবং পাঁচ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে।

সমাবেশের কার্যক্রম কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল করে সমাবেশস্থলে আসেন। স্লোগান, ব্যানার ও পতাকা নিয়ে পুরো এলাকা পরিণত হয় বিশাল জনসমুদ্রে।

সমাবেশে অংশ নেওয়া আটটি দল হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

শফিকুর রহমান বলেন, যারা জুলাই বিপ্লবকে মানবে না, তাদের জন্য ২০২৬ সালের কোনো নির্বাচন হবে না। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।

তিনি দেশের মুক্তিকামী মানুষের দাবি তুলে ধরে বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া উচিত। গণভোটের ব্যাপারে সকল দল একমত। শফিকুর রহমান বলেন, ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে সব দল একমত হয়ে স্বাক্ষর করেছে, যা আইনি ভিত্তি তৈরি করবে এবং এর ওপর ভিত্তি করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে।

শফিকুর রহমান আশা প্রকাশ করেন, নির্বাচন আগামী ফেব্রুয়ারির মধ্যে রোজার আগেই অনুষ্ঠিত হোক এবং কেউ এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারবে না। তিনি বিএনপির প্রতি প্রশ্ন রাখেন, ‘জুলাই সনদেই যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা কীভাবে দেখাবেন?’

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের...

চাকরিতে অগ্রগতি লাভের ১০ আমল

কর্মক্ষেত্রে উন্নতি ও সম্মান অর্জনের জন্য শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা...

ধানমন্ডি থেকে সাবেক স্পিকার আটক

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আটক...

গোপনে আপনার ওয়াই–ফাই ব্যবহার করছে সাইবার অপরাধীরা, বাড়ছে ঝুঁকি

বিশ্বজুড়ে সাইবার অপরাধীরা এখন কম দামের প্রযুক্তিপণ্য ও বিভিন্ন...

মনোনয়ন না পেয়ে বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ত্রয়োদশ সংসদ...

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি...

হাদিসে বর্ণিত জীবনের দিকনির্দেশনা

মানুষের জীবন নানা পরীক্ষার মধ্য দিয়ে গড়ে ওঠে—কখনো দারিদ্র্য,...

তেল-বিদ্যুৎ ছাড়াই গাড়ি চালিয়ে চমক দেখালেন সাতক্ষীরার উদ্ভাবক

জ্বালানি সংকটের সময়ে সাতক্ষীরার এক উদ্ভাবক তেল বা বাইরের...

সন্তান বাবার কাছ থেকে যেসব বৈশিষ্ট্য বেশি পায়

সন্তানের বৈশিষ্ট্য নির্ধারণে মা ও বাবার জিন সমানভাবে ভূমিকা...

মহাকাশে জীবনের উপাদান খোঁজায় নতুন অগ্রগতি

পৃথিবীতে প্রাণের উৎপত্তি কীভাবে—এই দীর্ঘদিনের প্রশ্নের উত্তর খোঁজায় নতুন...

শারীরিক স্থূলতা নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম জীবনব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য ও মধ্যপন্থাকে গুরুত্ব দেয়।...
spot_img

আরও পড়ুন

ইন্টারনেট ছাড়াই ভয়েস টাইপিং, গুগলের নতুন এআই অ্যাপ উন্মোচন

ইন্টারনেট সংযোগ ছাড়াই ভয়েস থেকে লেখা তৈরি করার নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। ‘গুগল এআই এজ এলোকোয়েন্ট’ নামের একটি ডিকটেশন অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু হয়েছে,...

দুঃস্বপ্ন দেখে জেগে উঠলে যে দোয়া পড়ার নির্দেশ

ঘুম মানুষের জন্য স্বস্তি ও বিশ্রামের সময় হলেও কখনো কখনো দুঃস্বপ্ন সেই প্রশান্তি নষ্ট করে দেয়। এমন পরিস্থিতিতে ইসলামে আল্লাহর স্মরণ ও নির্দিষ্ট দোয়া...

রাতে ৮ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের কয়েকটি অঞ্চলে রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার...

প্রবীণ জীবনে সন্তুষ্টির মানসিকতা

অনেকেই মনে করেন সুখ একটি অর্জনের বিষয়, যা জীবনের নির্দিষ্ট কোনো পর্যায়ে পাওয়া যায়। তবে ষাটের পর অনেক মানুষ উপলব্ধি করেন, সুখ আসলে কোনো...
spot_img