Monday, March 2, 2026
32.4 C
Dhaka

সংবিধানে গণভোট নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সংবিধানের আওতায় গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ও ক্ষমতা সংবিধানের মধ্যে সীমাবদ্ধ। এই কাঠামোর মধ্যে গণভোটের কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, ভবিষ্যতে নির্বাচনে জয়ী হয়ে সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান সংযোজন করা যেতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে তিনি রাজনৈতিক দলগুলোকে ‘গণভোট’ ইস্যু নিয়ে কথায় কথায় রাস্তায় নামা থেকে বিরত থাকার পরামর্শ দেন। আমীর খসরু বলেন, ‘কথায় কথায় দাবি নিয়ে রাস্তায় নামা সঠিক হবে না। যদি দেশের প্রধান রাজনৈতিক দল কর্মসূচি দেয়, তাহলে সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’

তিনি আরও বলেন, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু স্বৈরাচারী মানসিকতা কাজ করছে। সংলাপ ও কনসেনসাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপির ৩১ দফার অনেক বিষয় এখনও ঐক্যমতের মধ্যে আসেনি, তবে তাই বলে জনগণকে রাস্তায় নামাতে হবে কি? তিনি বলেন, ‘আমি জনগণের কাছে যাব এবং তাদের সঙ্গে সংলাপ করব, তবে নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা যাবে না। যারা ক্ষমতায় এলে পরিবর্তন চান, তারা তখন পদক্ষেপ নিতে পারবেন।’

চট্টগ্রামে সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি দলের ছাত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের ফল। তবে যারা নির্বাচনের সময় পেছানোর চেষ্টা করছে, তারা কি এ ঘটনায় জড়িত, তা নিয়ে সন্দেহ রয়েছে।’

অর্থনৈতিক বিষয়ে মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘বিএনপির শাসনের সময় দেশের অর্থনীতি শক্তিশালী ছিল, শেয়ারবাজারে কখনো ধস হয়নি। আমরা প্রাইভেট সেক্টরের অগ্রাধিকার দিতাম এবং ভবিষ্যতেও দেব। জনগণ যাতে ঘরে বসেই লাইসেন্স পেতে পারে, তার জন্য ব্যবস্থা নেব। দেশের উন্নয়ন সম্ভব হবে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে, না যে দলের ক্ষমতায়নের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক স্বাস্থ্যসেবা দেশের প্রত্যেক নাগরিকের দোরগোড়ায় পৌঁছানো হবে। এটি জনগণের অধিকার, দানের বিষয় নয়। সরকারকে জনগণের জন্য কাজ করতে হবে, ক্ষমতার জন্য নয়।’

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের...

তিন দিনে শতাধিক ফ্লাইট বাতিল শাহজালালে

মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির কারণে একাধিক দেশ...

মনিরামপুরে ঘের থেকে তরুণের লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলায় একটি মাছের ঘের থেকে আরিফ হোসেন...

ব্যবসায়ীদের নিরাপত্তায় কঠোর অবস্থানের ঘোষণা

পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংসদ সদস্য মোহাম্মদ...

রমজানকে ঘিরে ভাঙ্গার বাঙ্গির বাজার জমজমাট

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চলতি মৌসুমে বাঙ্গি চাষে আশানুরূপ ফলন...

নলডাঙ্গায় জালে আটকা পেঁচা উদ্ধার

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি লক্ষ্মী পেঁচা উদ্ধার করে পরে...

রাজশাহীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলায় নিখোঁজের প্রায় ১১ ঘণ্টা পর আদিব...

ডিএমপির চার উপকমিশনারের বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চারজন উপকমিশনারকে বদলি করা হয়েছে।...

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের ৬(গ) ধারা সংক্রান্ত হাইকোর্ট রুল

ঢাকার হাইকোর্ট ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার...

স্বস্তিতে বই কিনছেন পাঠক

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার চতুর্থ দিনেও দর্শনার্থীর...

পাবনায় মাঠজুড়ে সূর্যমুখীর হাসি

পাবনা জেলা সদরের টেবুনিয়া এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় বাংলাদেশিরা ঝুঁকিতে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ...

সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবি

দ্রুত নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি (কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি)। এই উদ্যোগ...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ঘিরে আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে...

দূষণ কমাতে ডিজেলের বদলে ইলেকট্রিক বাস

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের একটি কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী ছয় মাসের মধ্যে ঢাকায় নারী...
spot_img