Saturday, April 4, 2026
32 C
Dhaka

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “শেখ হাসিনার সময়েও এরকম বর্বরোচিত হামলার শিকার হইনি আমি। আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি দেশ ছেড়ে পালিয়েছেন। সুতরাং আমাদের ওপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব।”

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

নুর বলেন, “আমরা সরকারকে সহযোগিতা করছি তবে সরকার দ্বারা সুবিধাভোগী নই। আমরা কোনো ভাগবাটোয়ারার অংশীদারও নই। সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই।”

তিনি আরও বলেন, “একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে? সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দেওয়া হবে, তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের মতো প্রচারণা চালাবে। আর যাদের সিগন্যাল দেওয়া হবে না, তাদের ওপর হামলা চালিয়ে তাড়িয়ে দেওয়া হবে। তাই হামলার ঘটনার সঠিক তদন্ত না হলে সুষ্ঠু নির্বাচনের আয়োজন নিয়েই সংশয় রয়েছে।”

নিজেকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে দাবি করে নুর বলেন, “ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছি, তখনও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এমন বর্বরোচিত হামলার শিকার হইনি। এই হামলা ছিল টার্গেট অপারেশন, আমাদের লক্ষ্য করে অন্যদের ভয় দেখানোর জন্য এ হামলা পরিচালিত হয়েছে।”

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, “আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, তাহলে হামলায় যারা জড়িত, যত বড় ক্ষমতাধরই হোক, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

নুর অভিযোগ করেন, “দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠন হয়েছে। মিটিং চলছে, প্রতিবেদন প্রকাশ হয় না। প্রায় ৩৫ দিন পার হয়ে গেছে, বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে— কিন্তু কার্যত গাফিলতি ছাড়া কিছু দেখা যাচ্ছে না।”

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর। এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসা নেওয়ার পর শারীরিক জটিলতার কারণে গত ২২ সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে একাধিক পরীক্ষা-নিরীক্ষা শেষে শনিবার তিনি দেশে ফিরেছেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

গণভোটের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই...

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো...

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার সন্ধ্যার মধ্যে ঝড় ও বৃষ্টির...

বোতলের শেষ ফোঁটা কখন পড়বে, হিসাব করে জানালেন বিজ্ঞানীরা

দৈনন্দিন জীবনের এক সাধারণ অভিজ্ঞতা—বোতল উল্টো করে ধরে অপেক্ষা...

ছুটির দিনেও তেলের জন্য পাম্পে দীর্ঘ লাইন

রাজধানীতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি কমছে না। ছুটির দিনেও...

রাজধানীতে ট্রাকের ধাক্কায় রিকশাচালকসহ নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার...

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে।...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...
spot_img

আরও পড়ুন

গণভোটের রায় নিয়ে প্রতারণার সুযোগ নেই: শিশির মনির

গণভোটের মাধ্যমে জনগণ তাদের ঐতিহাসিক রায় দিয়েছে এবং সেই রায় উপেক্ষা করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত...

অন্ত্রের জটিল রোগের চিকিৎসায় বাংলাদেশি বিজ্ঞানীর নতুন দিগন্ত

মানবদেহের পরিপাকতন্ত্রে থাকা জটিল স্নায়ুতন্ত্র নিয়ে নতুন আশার আলো দেখিয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী আহমেদ আয়েদুর রহমান। অন্ত্রের বিভিন্ন জটিল ও জন্মগত রোগের চিকিৎসায় তাঁর গবেষণা...

গরমে বিদ্যুৎ সাশ্রয়ের সহজ কৌশল

গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান ও এসির ব্যবহারও বাড়ে। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে কিছু সচেতন অভ্যাস ও...

সাহু সেজদা কী, আদায়ের নিয়ম ও গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতের মধ্যে কোনো ভুল হলে তা সংশোধনের জন্য রয়েছে বিশেষ বিধান, যা সাহু সেজদা নামে পরিচিত। সালাম ফেরানোর...
spot_img