Tuesday, March 17, 2026
22.4 C
Dhaka

জনগনের নিত্যদিনের সঙ্গী যানজট

দীপু সরকার

এ দেশের জনগনের কাছে একটি অতি পরিচিত ও অসহ্য যন্ত্রণাদায়ক শব্দ যানজট। যানজট জাতীয় জীবেন অভিশাপ স্বরূপ। দেশের বেশ কয়েকটি স্থানে এ সমস্যা প্রকট, বিশেষ করে ঢাকা শহের বেড়েই চলেছে যানজট সমসার তীব্রতা। বাসা থেকে বের হওয়া মানেই যানজটের সম্মুখীন হওয়া। ঢাকা শহরে যানজট সমস্যার বেশ কয়েকটি কারণ ও রয়েছে, জনসংখ্যা বৃদ্ধি যেন এর অন্যতম প্রধান একটি কারণ। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা যেন বছরের সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে।
জনসংখ্যা বৃদ্ধি এর অন্যতম কারণ হলেও সারা বছর অতিরিক্ত রাস্তা খুঁড়াখুঁড়ি যানজটের জন্য দায়ী। এ যেন উন্নয়নের নামের অবনতির নতুন পদক্ষেপ। যানজট নিরসনে মেট্রো-রেল তৈরির পদক্ষেপ গ্রহন করলেও সেই মেট্রো-রেল তৈরির প্রক্রিয়ার জন্য এখন অনেক রাস্তাতেই তৈরি হয় বিশাল যানজটের। যা নিরসনে নেই কোন পদক্ষেপ। রাজধানী ঢাকায় যানজটের আরও একটি অন্যতম প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত প্রাইভেটকারের উপস্থিতি। রাস্তার যানবাহনের প্রায় ৮০ শতাংশ হচ্ছে প্রাইভেটকার। কোন কোন পরিবারে ৩/৪ টি প্রাইভেটকার রয়েছে। রোড লাইসেন্স দেওয়ার সময় কর্তৃপক্ষ এই সব বিবেচনায় আনে বলে মনে হয় না। একটি পরিসংখ্যান মতে, গত দশ বছরে শুধু রাজধানীতে যানবাহন বেড়েছে দুই লাখ বার হাজার একশত তিনটি। একটি রিপোর্টে দেখা যায় যে, রাজধানীর মোট রাস্তার ৫৪.২ শতাংশ জায়গা দখল করে রাখে প্রাইভেটকার।

প্রশ্ন জাগে প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধির কারণ কি? কারা রাতারাতি এত টাকার মালিক হলেন?
যানজটের আরও একটি কারণ হচ্ছে শহরের মধ্যে ট্রেন চলাচল। মগবাজার, মালিবাগ, খিলগাঁও, সায়দাবাদসহ ২০ টি ক্রসিং পয়েন্টে প্রতিদিন ৭২ টি ট্রেন চলাচল করে। এতে প্রায় ৬ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে, ফলে যানজটের সৃষ্টি হয়। এছাড়াও দেখা যায় যে, অনেক ফুটপাত চলাচলের অযোগ্য হওয়ায় পথচারীগণ রাস্তায় নেমে আসে। ফলে গাড়ির গতি শ্লথ হয়। আবার যেখানে সেখানে গাড়ি থামানো যানজটকে আরো তীব্র করে তুলেছে। ঢাকা এখন জনসমুদ্র। ধারন ক্ষমতার চেয়ে অনেকগুণ বেশি মানুষ ঢাকা শহরে বাস করে। বিভিন্ন কারণে সকলে যানবাহনের সহযোগিতায় যাতায়াত করে। ঢাকা শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ( যেমনঃ শাহাবাগ, বাংলামোটর, বিজয় সরনি, আগারগাও, মগবাজার, মালিবাগ, গুলিস্থান ) যেন যানজটের আঁতুড়ঘর। এই যানজটের মূলে রয়েছে গাড়ি চালকদের অজ্ঞতা, রিকশার আধিক্য, ট্রাফিক নিয়ন্ত্রকের উদাসীনতা, ট্রাফিক আইন মেনে না চলা, জেব্রা ক্রসিং এবং ফুটওভারব্রিজ ব্যবহার না করা। যার কারণে প্রতিনিয়ত যানজট সমস্যা ভয়াবহ রূপ ধারণ করছে। আবার যখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিরা রাজপথ ব্যবহার করেন, তখন আশেপাশের সকল রাস্তাতো বন্ধ করে দেওয়া হয়ই, সাথে ফুটপাতগুলোও বন্ধ করে দেওয়া হয় যাতে পথচারীরা চলাচল করতে না পারে। যার ফলে সৃষ্টি হয় যানজটের।

রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়, যার জন্য কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছানো যায় না। এমনকি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়িগুলো সময়মত নির্দিষ্ট স্থানে পৌঁছাতে পারে না বলে অসংখ্য জীবনের অবসান ঘটে এবং ক্ষয়-ক্ষতি হয় কোটি কোটি টাকা। যা আমাদের মতো দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। যানজটের ফলে বছরে প্রায় ২০ হাজার টাকা ক্ষতি হচ্ছে এবং ৩২ লাখ কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত রাজধানীতে চলাচলকারী যানবাহনগুলো গড়ে ৭ ঘণ্টা আটকে থাকে, ফলে যাত্রীরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।

এ ভয়াবহ যানজট সমস্যা থেকে পরিত্রান পেতে হলে সরকারকে অতি দ্রুত যথাযথ কঠোর আইন প্রয়োগের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কেননা এ সমস্যার ফলে জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসছে ধীরে ধীরে। শুধু সরকারের একার পক্ষে এ সমস্যার সমাধান করা সম্ভব নয়। সরকারের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসতে হবে। তাহলেই এই ভয়াবহ সমস্যা হতে আমরা মুক্তি পেতে পারি।

spot_img

আরও পড়ুন

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...
spot_img

আরও পড়ুন

ইতিকাফের সময় পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে কি

ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মূলত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করার মাধ্যমে সম্পন্ন করা হয়। রমজানের শেষ দশকে মুসল্লিরা...

দীর্ঘদিন কাশি থাকলে সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের

কাশি মানুষের শরীরের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। ধুলা, ভাইরাস বা অ্যালার্জিজনিত কোনো উপাদান শ্বাসনালিতে প্রবেশ করলে শরীর কাশির মাধ্যমে তা বের করে দেওয়ার চেষ্টা...

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের...
spot_img