Thursday, March 5, 2026
26.7 C
Dhaka

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা ও ভালোবাসা সৃষ্টির উদ্দেশ্যে প্রতিবছর ২২ এপ্রিল দিবসটি দেশে দেশে পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হলো ‌‌‘প্লাস্টিকদূষণ থামাও’।

পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকজাত পণ্য বা পলিথিনের ব্যাগ বিশ্বজুড়েই উদ্বেগের কারণ। কারণ, পলিব্যাগ, প্লাস্টিকজাত কোনও পণ্য মাটির সঙ্গে মেশে না বা পচে না। দেশি-বিদেশি পরিবেশবাদী সংগঠনের হিসাব মতে, প্রতিবছর সারা বিশ্বে পাঁচ লাখ কোটি পলিথিনের ব্যাগ ব্যবহৃত হয়। ঢাকাতেই দিনে দুই কোটি পলিব্যাগ ব্যবহৃত হয়।

জলবায়ু সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যই দিয়েই শুরু হয় বিশ্ব ধরিত্রী দিবস। ১৯৭০ সালের এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ধরিত্রী দিবসের ২০ বছর পূর্তিতে ১৯৯০ সালে আরেকটি বড় আন্দোলন শুরু হয়। ওই বছর বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ ধরিত্রী দিবস পালন করেন।

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটন সিনেটর নেলসনকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেন।

পরিবেশগত অধিকার আদায়ে বিশ্ব ধরিত্রী দিবস পালন করে আর্থ ডে নেটওয়ার্ক। সংস্থাটি ১৯২টি দেশে কাজ করছে। নেটওয়ার্কটির সভাপতি ক্যাথালিন রজার্স এক বার্তায় বলেন, এই আন্দোলনের মাধ্যমে লক্ষাধিক মানুষকে জানানো হচ্ছে প্লাস্টিক ব্যবহারের ফলে স্বাস্থ্য ও অন্যান্য ঝুঁকি।

spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও...

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...
spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি সরকারে দায়িত্ব পালনকালে কিংবা এর আগে-পরে জীবনের কোনো সময়েই দুর্নীতিতে জড়াননি। নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ( ৫ ডিসেম্বর) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক এই ফলাফল প্রকাশ করা হয়। গত...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই রাজনৈতিক নেতার মধ্যে বিরোধের জেরে চাঁদা দাবি ও নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় একটি...
spot_img