Thursday, March 12, 2026
33.7 C
Dhaka

নির্বাচনে চাইলেই সেনা মোতায়েনের ক্ষমতা ইসির নেই: কাদের

নির্বাচনের সময়ে চাইলেই নির্বাচন কমিশন (ইসি) সেনাবাহিনী মোতায়েন করতে পারবে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (৮ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়নতনে আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালে আইন-শৃঙ্খলা বাহিনী ইসির অধীনে কাজ করবে। কিন্তু সেনাবাহিনী থাকবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাই চাইলেই সেনাবাহিনীকে নির্বাচনের সময় কমিশন মোতায়েন করতে পারবে না। দুপুরে সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছিলেন, যেহেতু বিগত জাতীয় নির্বাচনগুলোতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, তাই আমি মনে করি আগামী জাতীয় নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন করা উচিত।

ওবায়দুর কাদের বলেন বলেন, তারা (ইসি) সরকারকে অনুরোধ করতে পারবেন। সরকার পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন মনে করলে সেনাবাহিনী মোতায়েন করবে। এ বিষয়ে সংবিধানে সবকিছু বলা আছে। কেউ চাইলেও সংবিধানের বাইরে যেতে পারবে না।

নির্বাচনে বিশেষ করে জাতীয় নির্বাচন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানোর দাবি করে আসছে বিএনপি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, প্রলয় সমদ্দার, কান্তি দাশ প্রমুখ।

spot_img

আরও পড়ুন

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...

মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেসব দৈনন্দিন অভ্যাস

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা মানুষের দৈনন্দিন অভ্যাসে বড় পরিবর্তন এনেছে।...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায়...

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...
spot_img

আরও পড়ুন

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম অজু। অজুর গুরুত্ব সম্পর্কে এক হাদিসে জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে জীবনের পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সমাজ,...

দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপসের পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আলোচনা ও নীতিগত টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণ কোরিয়ায় শর্তসাপেক্ষে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে গুগল ম্যাপস। দেশটির পরিবহন...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তিকে মসজিদের কাছাকাছি...
spot_img