Tuesday, March 31, 2026
25 C
Dhaka

প্রধানমন্ত্রীর সঙ্গে পদোন্নতিবঞ্চিত চিকিৎসকদের আকস্মিক সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত একদল চিকিৎসকের কথা শুনেছেন। দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা সচিবালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাতের সুযোগ চেয়ে আবেদন করছিলেন। তারা দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সংগত দাবিসহ তাদের সমস্যাগুলো বিস্তারিতভাবে তুলে ধরার জন্য আসেন।

তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই চিকিৎসকরা হঠাৎ প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ পান। এই সময় তারা তাদের লিখিত দাবির আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের আবেদন গ্রহণ করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, আকস্মিক এই সাক্ষাতে পদোন্নতিবঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কাছে প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি জটিলতা এবং মানবিক সংকটের বিষয়গুলো সরাসরি তুলে ধরেন।

আতিকুর রহমান রুমন আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী খুব মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেন। দীর্ঘদিন বঞ্চিত হওয়ার বিভিন্ন অভিযোগ সংবলিত তাদের লিখিত আবেদনটি সেই সময় গ্রহণও করেন তিনি।’

বিস্তারিত জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মোট ১ হাজার ৮২১ জন কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চনার অভিযোগ করে আসছেন। তাদের দাবি, প্রয়োজনীয় যোগ্যতা, জ্যেষ্ঠতা এবং সব শর্ত পূরণ সত্ত্বেও বিগত অন্তর্বর্তী সরকারের আমলে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদের পদোন্নতি দেওয়া হয়নি। ফলে প্রশাসনিক কাঠামোয় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে অনেক জুনিয়র কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়রদের ওপর দায়িত্ব পালন করছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের জন্য ২,৫০০ টাকা প্রণোদনা

সরকার কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের...

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু এগ ক্লাব স্যান্ডউইচ

ঈদ-পরবর্তী সময়ে হালকা ও দ্রুত তৈরি করা যায় এমন...

এআই নিয়ে অতিরঞ্জিত প্রচারণা কতটা বাস্তবসম্মত

প্রযুক্তি কেবল যন্ত্র বা অ্যালগরিদমের সমষ্টি নয়, বরং মানবসমাজের...

স্কুল চলাকালে যানজট কমাতে বিকল্প ভাবতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প...

ঈদুল আজহায় নৌপথ যাত্রী সেবা নিশ্চিতে প্রস্তুতি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত...

মোহাম্মদ নজরুল ইসলামের এপিএস পদ নিশ্চিত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সহকারী...

সিইসি শপথ ভঙ্গ করেছেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

প্রধান নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন...

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্তকরণে কাজ চলছে

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান জানিয়েছেন, যারা ‘তন্ত্র-মন্ত্র’ ব্যবহার...

জাতীয় সংসদে হান্নান মাসউদের প্রশ্নোত্তর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ...

মুসাফাহার সময় যে দোয়া পড়া সুন্নত

ইসলামে পারস্পরিক সাক্ষাতে মুসাফাহা একটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হিসেবে...

ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, গুরুত্ব পাবে জ্বালানি ও পানি বণ্টন

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। আন্তর্জাতিক...

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাসের প্রস্তাব

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের উদ্যোগ নেওয়া...

সহজে বানান কাচকি মাছের মজাদার চচ্চড়ি

ঈদের ভারী খাবারের পর হালকা ও ঘরোয়া স্বাদের খাবার...

ঢাবিতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা সকাল...
spot_img

আরও পড়ুন

ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের জন্য ২,৫০০ টাকা প্রণোদনা

সরকার কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণের উদ্যোগ নিয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন,...

ঘরে বসেই তৈরি করুন সুস্বাদু এগ ক্লাব স্যান্ডউইচ

ঈদ-পরবর্তী সময়ে হালকা ও দ্রুত তৈরি করা যায় এমন খাবারের মধ্যে এগ ক্লাব স্যান্ডউইচ একটি জনপ্রিয় নাম। কম উপকরণে সহজ প্রক্রিয়ায় তৈরি করা এই...

এআই নিয়ে অতিরঞ্জিত প্রচারণা কতটা বাস্তবসম্মত

প্রযুক্তি কেবল যন্ত্র বা অ্যালগরিদমের সমষ্টি নয়, বরং মানবসমাজের চিন্তা, ভাষা, অর্থনীতি ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি চলমান প্রক্রিয়া। এই বাস্তবতার মাঝেই কৃত্রিম...

স্কুল চলাকালে যানজট কমাতে বিকল্প ভাবতে নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল চলাকালে সৃষ্ট তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রস্তাবনা তৈরির...
spot_img