Wednesday, March 4, 2026
23.6 C
Dhaka

চট্টগ্রামে কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ, আমরা কেবল তাদের সেবক। জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাষ্ট্র পরিচালনা এবং প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। বুধবার (৪ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জনগণের প্রত্যাশা অনুযায়ী জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তোলা। প্রধানমন্ত্রীর প্রথম মন্ত্রিসভা বৈঠকের নির্দেশনার কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করে সরকার পরিচালনা করতে হবে। নির্বাহী বিভাগকে দলীয়করণ বা অপব্যবহার থেকে বিরত রেখে একটি শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক প্রশাসনিক কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি সরকারের রয়েছে।

মন্ত্রী জানান, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কর্মসূচির পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং ঈদের আগেই এর দৃশ্যমান অগ্রগতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংশ্লিষ্ট প্রশাসনিক ইউনিটগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তিনি।

কৃষক কার্ড কর্মসূচির প্রসঙ্গ তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, স্মার্ট কার্ডের মাধ্যমে সার, বীজ, কীটনাশক, কৃষিযন্ত্র ও কৃষিঋণসহ বিভিন্ন সেবা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে মধ্যস্বত্বভোগী ও দুর্নীতির সুযোগ না থাকে। তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের পথে রয়েছে।

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতা কর্মসূচি চালুর কথাও উল্লেখ করেন মন্ত্রী। এ ক্ষেত্রেও কার্ডভিত্তিক স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং চট্টগ্রাম জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

এর আগে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, রাষ্ট্রের সেবক হিসেবে আমরা দায়িত্ব নিয়েছি। কাজেই জনগণকে ক্ষমতায়িত করতে আমরা সেবকই থাকতে চাই।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উন্নয়নের স্বার্থে চট্টগ্রাম প্রেস ক্লাবের নামফলক স্থাপন করেছিলেন, যা দীর্ঘদিন গোপন ছিল। সেটি পুনঃস্থাপনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে প্রেস ক্লাবকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আবু সুফিয়ান এমপি, জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, সাংবাদিক মো. শাহনেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, মিয়া মোহাম্মদ আরিফসহ অনেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে গণযোগাযোগ অধিদপ্তর, পিআইডি, বাংলাদেশ বেতার ও বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...

দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং...

পালিয়ে যাওয়ার কারণে ট্রাক শনাক্ত করা যায়নি

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল...

লৌহজংয়ে চুরির অভিযোগে দুই যুবক নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চুরির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে দুই...

আশুলিয়ায় বিক্ষোভ মিছিল, নিরাপদ যাতায়াত নিশ্চিতের অনুরোধ

ঢাকার সাভারে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও নিরাপদ...
spot_img

আরও পড়ুন

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক অটোরিকশাচালক ১২ বছর বয়সী এক শিশুকে রিকশায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগে আটক হয়েছেন। বুধবার (...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বোমা বিস্ফোরণ, বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেল...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সভা পণ্ড হওয়ার পর বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে গাংনী...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এর আগে গত পাঁচ দিনে দেশের...
spot_img