দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলকে সতর্কতার সঙ্গে করার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে হবে এবং এই পরিস্থিতিতে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই।
মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে যে পূর্বাভাস প্রকাশ করা হয়েছে, তাতে বলা হয়েছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বিরাজমান কুয়াশা আজ সকাল ৯টা থেকে পরবর্তী দুই-তিন ঘণ্টার মধ্যে নদী অববাহিকায় দৃষ্টিসীমা ৬০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এই ধরনের এলাকায় নৌযানগুলোর চলাচলকে সতর্কভাবে পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
সিএ/এএ


