Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

৯ এপ্রিল উপনির্বাচন, স্থগিত ফ্যামিলি কার্ড কর্মসূচি

বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়া যাওয়ার কথা থাকলেও উপনির্বাচনকে সামনে রেখে সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাতিল হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দেন। তার ছেড়ে দেওয়া এই আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের আয়োজন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি বলেন, ‘যেহেতু বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি হলে নির্বাচনী বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলেই সফর স্থগিত করেছেন।’

এর আগে ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি...

ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা চতুর্থ দিনে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনের যুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি...

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কতা

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে...

রমজানে খেজুর কেন স্বাস্থ্যকর পছন্দ

রমজান মাসে ইফতারে খেজুর রাখা একটি সুপ্রচলিত ঐতিহ্য। ধর্মীয়...

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে...

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও...

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে সতর্কতা ও নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে...

শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নির্মাণশ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় আহত আকরাম...

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলকে সতর্কতার...

১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম মার্চ...

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের...

এক দেহে দুই ডিএনএ, আইনি জটিলতায় বিপাকে মা

বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে ডিএনএকে দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভুল প্রমাণ হিসেবে...
spot_img

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে সরবরাহে হুমকি তৈরি হওয়ায় বাজারে চাপ সৃষ্টি হয়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের...

ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা চতুর্থ দিনে গড়িয়েছে। গত তিন দিনে পাল্টা-পাল্টি হামলায় উভয়পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনের যুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি তুলে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছিল এবং তা মোকাবেলায় এই...
spot_img