Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

যে তিন কারণে বেড়েছে মশার উপদ্রব

শীতের বিদায় ও বসন্তের আগমনের সময় দেশে প্রকৃতিতে পরিবর্তনের পাশাপাশি বেড়েছে মশার উপদ্রব। রাজধানী ঢাকা থেকে শুরু করে জেলা ও উপজেলা শহরগুলোতেও মশার দাপটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। সন্ধ্যা নামলেই আবাসিক এলাকা, সড়কপথ ও খোলা জায়গায় মশার প্রকোপ বাড়ছে বলে অভিযোগ করছেন বাসিন্দারা।

কীটতত্ত্ববিদরা বলছেন, বছরের এ সময়টিতে মশার সংখ্যা কিছুটা বাড়ে। তবে এবার পরিস্থিতি তুলনামূলক বেশি উদ্বেগজনক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার মশা বৃদ্ধির পেছনে তিনটি প্রধান কারণ তুলে ধরেছেন।

প্রথমত, তিনি স্থানীয় সরকার ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করছেন। তার মতে, অন্তর্বর্তীকালীন সময়ে স্থানীয় সরকার প্রশাসনের কার্যক্রম ভেঙে পড়ায় মাঠপর্যায়ে তদারকি কমে যায়। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের কার্যকর ভূমিকা না থাকায় বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হয়। ফলে জনবহুল এলাকাগুলোতে মশার প্রজনন বাড়ার সুযোগ তৈরি হয়েছে।

দ্বিতীয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়া ও বর্জ্য অপসারণে ধীরগতির প্রভাব। বৃষ্টি না থাকায় ড্রেন, ডোবা ও নর্দমায় জমে থাকা পানি স্থির থাকে এবং পরিষ্কার না হওয়ায় তা পচে যায়। বসন্তের শুরুতে তাপমাত্রা বাড়ায় এসব স্থানে মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তার ভাষ্য, ‘শুষ্ক সময়ে জমে থাকা পানি যদি সিটি করপোরেশন বা স্থানীয় প্রশাসন পরিষ্কারের ব্যবস্থা নিত তাহলে পানি পচতো না। মশার প্রজননের সুযোগও কমে যেত। তবে এখন যে মশাটা আছে তার ৯২ ভাগই কিউলেক্স মশা। এই মশার বংশবৃদ্ধি হয় ড্রেন, ডোবা, নর্দমার পচা পানিতে।’

তৃতীয়ত, মশা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপের অভাবকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি। তার মতে, দেশে বহু বছর ধরেই মশা নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। ফগিং বা ধোঁয়া ছিটানোকে স্থায়ী সমাধান হিসেবে দেখা ঠিক নয়। তিনি মনে করেন, এ ধরনের কার্যক্রম অনেক সময় দৃশ্যমান পদক্ষেপ হিসেবে পরিচালিত হলেও এতে প্রকৃত প্রজননস্থল ধ্বংস হয় না।

বিশেষজ্ঞরা বলছেন, টেকসইভাবে মশা নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনা জোরদার, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং প্রজননস্থল ধ্বংসে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় সামনে গরম বাড়ার সঙ্গে সঙ্গে মশার প্রকোপ আরও বৃদ্ধি পেতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি...

ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা চতুর্থ দিনে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনের যুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি...

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কতা

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে...

রমজানে খেজুর কেন স্বাস্থ্যকর পছন্দ

রমজান মাসে ইফতারে খেজুর রাখা একটি সুপ্রচলিত ঐতিহ্য। ধর্মীয়...

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে...

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও...

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে সতর্কতা ও নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে...

শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নির্মাণশ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় আহত আকরাম...

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলকে সতর্কতার...

১২ কেজির সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) দাম মার্চ...

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে কূটনৈতিক তৎপরতা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চার দেশের...

এক দেহে দুই ডিএনএ, আইনি জটিলতায় বিপাকে মা

বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে ডিএনএকে দীর্ঘদিন ধরে সবচেয়ে নির্ভুল প্রমাণ হিসেবে...
spot_img

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তেল উৎপাদনকারী এই অঞ্চলে সরবরাহে হুমকি তৈরি হওয়ায় বাজারে চাপ সৃষ্টি হয়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের...

ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা চতুর্থ দিনে গড়িয়েছে। গত তিন দিনে পাল্টা-পাল্টি হামলায় উভয়পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনের যুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি তুলে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ক্রমবর্ধমান হুমকিতে পরিণত হয়েছিল এবং তা মোকাবেলায় এই...
spot_img