Monday, February 2, 2026
22 C
Dhaka

সংবিধানে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠু রাখা যাবে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই প্রণীত হয়েছে জুলাই সনদ।’ তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, এ সনদের পরিবর্তনের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে।

আজ সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, “এ অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী আছেন, তারা যদি পাঁচজন মানুষকে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’-তে ভোট দিতে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে ৬ লাখ মানুষের রায় আসবে। এ ছাড়া ১ লাখের বেশি কর্মকর্তা-কর্মচারী আরও ৫ লাখ মানুষকে অনুপ্রাণিত করতে পারেন।”

তিনি আরও বলেন, ‘ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার যাতে আর জাতির ঘাড়ে চেপে বসতে না পারে, কোনো ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে মানুষ যাতে আর নিপীড়িত না হয় সে জন্য জুলাই সনদের কথাগুলো মানুষকে জানাতে হবে। ৫৪ বছরে অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে যে সুযোগ এসেছে, তা হেলায় হারানো যাবে না।’

অধ্যাপক আলী রীয়াজ উল্লেখ করেন, ‘স্বাধীনতার পর এখন পর্যন্ত কোনো নির্বাচিত সরকারই ৪২ শতাংশের অধিক ভোট পায়নি। সংস্কার প্রস্তাব অনুসারে, সংবিধানের উচ্চকক্ষে সংখ্যানুপাতে ১০০টি আসন থাকবে। অর্থাৎ যে দল মোট ভোটের মাত্র ৫ শতাংশ পেয়েছে কিন্তু সরকার গঠন করতে পারেনি, তারও পাঁচজন প্রতিনিধিত্ব থাকবে সংসদের উচ্চকক্ষে। আর সংবিধান সংশোধনে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা লাগবে (কমপক্ষে ৫১ ভোটের সমর্থন)। এর মাধ্যমে ব্যক্তিস্বার্থে সংবিধান পরিবর্তনের ছেলেখেলা বন্ধ হবে।’

রাষ্ট্রপতির নিয়োগ ও দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘বিগত সময়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সব হতো। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি কেবলমাত্র প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য কোনো সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করতে পারেন না। অথচ বলা হয়, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন সচিবালয়, বিচারব্যবস্থায় বিচারপতি নিয়োগ এসব রাষ্ট্রপতি কর্তৃক পদায়ন করা হয়। কিন্তু বাস্তবে এগুলো তৎকালীন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুসারেই হতো। এর মানে বিদ্যমান সংবিধানেই স্বৈরাচার সৃষ্টির পথ খোলা রয়েছে।’

তিনি বলেন, ‘সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এত দিন সেই জনগণকেই বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি যেন ভবিষ্যতের বাংলাদেশ এক ব্যক্তির ইচ্ছার কাছে বন্দি না হয়ে পড়ে।’

‘হ্যাঁ’-এর প্রতীক সম্পর্কে ড. রীয়াজ বলেন, “গোলাপি ব্যালটের ‘টিক চিহ্ন’ই ‘হ্যাঁ’-এর প্রতীক। আর রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হলে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করতে হবে।”

সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর সালেহ হাসান নকীব সভাপতিত্বে বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আনোয়ার হোসেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর খাদেমুল ইসলাম মোল্লা ও নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ছায়েদুর রহমান।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক...

ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে সহিংসতা বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গত দেড় মাসে ২৭৪টি...

বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের বেতন বিতরণে বিলম্ব

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় পৌনে ৪ লাখ...

বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানিতে ২০৪০ সালের লক্ষ্য ৫০ শতাংশ

বাংলাদেশের জ্বালানি খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর ক্রমবর্ধমান চাপ...

শেখ হাসিনার বিরুদ্ধে ৬৬৩টি মামলা, ৪৫৩টি হত্যা মামলা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ–অভ্যুত্থানের ঘটনায় সারা...

গণমাধ্যম ও তথ্য বিকৃতির চ্যালেঞ্জ নিয়ে প্রেসসচিবের সতর্কবার্তা

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ভারতীয় মিডিয়া এবং...

শিশু গৃহকর্মী নির্যাতন মামলায় বিমান এমডি গ্রেপ্তার

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের পর বিমান বাংলাদেশ...

এআই নীতিমালায় বাস্তবায়ন ঘাটতি নিয়ে প্রশ্ন

অন্তর্বর্তী সরকার জনমত গ্রহণ ও পর্যালোচনার জন্য ‘বাংলাদেশ জাতীয়...

গণমাধ্যম কমিশন: সরকারের পদক্ষেপ শুধু লোকদেখানো

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন,...

বিএনপির একটি বিরাট অংশ আমাকে সমর্থন করছে: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের

কুমিল্লার চৌদ্দগ্রামের দক্ষিণ শ্রীপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে...

নির্বাচন কমিশন ব্যালট পাঠাচ্ছে কঠোর নিরাপত্তায়

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...
spot_img

আরও পড়ুন

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার কারণে কেউ যদি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারেন, তাহলে শরিয়ত তাকে বিকল্প পদ্ধতিতে নামাজ...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও অস্বস্তির সৃষ্টি হয়। আবার কারও কারও ক্ষেত্রে এই দাঁত তুলে ফেলাই একমাত্র সমাধান হয়ে দাঁড়ায়।...

প্রান্তিক পরীক্ষায় পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্ন অন্তর্ভুক্তির নির্দেশনা

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে সরকার। প্রায় তিন বছর পর প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা পুনরায় চালু...

শিল্পায়নের মাধ্যমে বেকারত্ব দূর করতে চান আবু আশফাক

ঢাকা-১ আসন (দোহার–নবাবগঞ্জ) থেকে বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সোমবার দুপুরে নবাবগঞ্জের বাগমারা স্কুল মার্কেটের সামনে...
spot_img