বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারকচক্রের ফোনকল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপপরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি প্রতারকচক্র নির্বাচনকালীন সম্মানি দেওয়ার কথা বলে কর্মকর্তাদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে। প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ ও ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে যথাযথভাবে নির্বাচনকালীন সম্মানি প্রদান করা হবে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরাসরি যোগাযোগের প্রয়োজন নেই। কমিশন বিশেষভাবে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রতারকচক্রের ফোনকলের প্রতি সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে।
সিএ/এএ


