Wednesday, March 11, 2026
28.7 C
Dhaka

চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ বিএনপির

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের ওপর একের পর এক হামলার ঘটনা গভীর উদ্বেগজনক ও নিন্দনীয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। এ বিষয়টি সরকারকে এখনই গুরুত্বের সঙ্গে উপলব্ধি করতে হবে।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে ডা. রফিকুল ইসলাম বলেন, “সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। যা চিকিৎসাসেবা প্রদানে নিরাপদ কর্মস্থলের চিকিৎসকদের দীর্ঘদিনের দাবির গুরুত্ব আবারও নতুন করে মনে করিয়ে দেয়। গত কয়েকদিনে এই নিয়ে সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনটি চিকিৎসক নিপীড়নের ঘটনা ঘটেছে। এটা যেন এক নিয়মে পরিণত হচ্ছে যে চিকিৎসকদের ওপর হামলা হবে, সাময়িক নিন্দা প্রতিবাদ হবে, আবার সব আগের অবস্থায় ফিরে যাবে। এভাবে চলতে পারে না।”

তিনি বলেন, “রোগী ও চিকিৎসক সুরক্ষা আইন কাগজে-কলমে নয়, এর বাস্তবিক প্রয়োগ আবশ্যিক পূর্বশর্ত হয়ে পড়েছে। যা নিরাপদ কর্মস্থল নিশ্চিত করে রোগী ও চিকিৎসকদের মধ্যে আস্থা পুনরায় স্থাপন করতে পারে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সব দোষীকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

একই সঙ্গে তিনি দেশের সব হাসপাতালে চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, “রোগী অথবা রোগীর স্বজনদের দায়িত্ব অবহেলা বিষয়ক কোনো অভিযোগ থাকলে তা সুরাহা করার জন্য বিএমডিসিসহ সরকারি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। কিন্তু সেই পদ্ধতি অনুসরণ না করে আইন নিজের হাতে তুলে নেওয়া অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। পর্যায়ক্রমে হাসপাতালগুলোতে হামলার পেছনে স্বাস্থ্যব্যবস্থাকে অস্থিতিশীল করার কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা, তা সরকারের খতিয়ে দেখা উচিত।”

তিনি বলেন, চিকিৎসক ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা সরকারেরই দায়িত্ব। অন্যথায় এ ধরনের সহিংসতা আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...

পিএফএএস রসায়নিক পুরুষদের দ্রুত বার্ধক্য ঘটাতে পারে

বর্তমান সময়ে অনেক পুরুষই অকাল বার্ধক্যের দিকে দ্রুত এগিয়ে...

চার্জার সারাক্ষণ প্লাগে রাখলে কি সত্যিই বিদ্যুৎ খরচ বেড়ে যায়

বর্তমান সময়ে স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ, ব্লুটুথ ইয়ারফোনসহ নানা ধরনের...

ফেনীর জহিরিয়া মসজিদে মিলেছে নান্দনিক স্থাপত্য ও প্রশান্তি

ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে জহিরিয়া মসজিদ নান্দনিক...
spot_img

আরও পড়ুন

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ ছিল। সিপাহী বিপ্লবের সময় সুন্দরবনের জঙ্গল কেটে বদিউল্লাহ নামের এক সৈনিক সেখানে বসতি স্থাপন করেন।...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে এসি সার্ভিসিং ও গ্যাস রিফিলের কথাবার্তা। অনেক ক্ষেত্রে দেখা যায়, এসি...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অফিসের কাজ, অনলাইন ক্লাস, ভিডিও কল, সিনেমা দেখা কিংবা অনলাইন গেম—সবকিছুই নির্ভর...
spot_img