Wednesday, April 8, 2026
21 C
Dhaka

সরকারি বেতন বাড়ানো নিয়ে উপদেষ্টা পরিষদে মতভেদ

নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগেই গত মঙ্গলবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন পেশ করেছে। ২৩ সদস্যবিশিষ্ট এই কমিশন কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে।

প্রতিবেদনে সরকারি কর্মচারীদের জন্য ২০টি বেতন স্কেল সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন বেতন স্কেল ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন স্কেল ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে।

জানা গেছে, বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হলে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের বার্ষিক ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে প্রায় একই হারে পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে বেতন কমিশনের প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় আড়াই গুণ বাড়ানোর সুপারিশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা হয়েছে। কয়েকজন উপদেষ্টার মতে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে শুধু সরকারি চাকরিজীবীদের বেতন এতো বেশি বাড়ানো হলে তা বৈষম্যমূলক হতে পারে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের সীমিত আয় বিবেচনায় সরকারি কোষাগারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা অনুচিত বলেও তারা মত দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বেতন কাঠামো বাস্তবায়ন-সংক্রান্ত কোনো কমিটি এখনো গঠন করা হয়নি। কমিটি গঠন হলে বাস্তবায়নের কাজ শুরু হবে। তবে বেতন বৃদ্ধির অতিরিক্ত অর্থের জোগান কীভাবে দেওয়া হবে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

উপদেষ্টা পরিষদের ওই বৈঠকে নতুন বেতন কাঠামোর প্রস্তাব বাস্তবায়নে একটি কমিটি গঠনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ফলে বর্তমান সরকারের আমলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি...

চৈত্রের তাপ ও শুষ্কতায় বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি

চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের শুষ্কতার কারণে অগ্নিকাণ্ডের...

গরমে ত্বক ভালো রাখতে লোশন কেন জরুরি

গরমকালে ত্বক ঘামে ও কিছুটা তেলতেলে থাকে বলে অনেকেই...

চীনে শিশুদের জন্য আসক্তিমূলক ডিজিটাল সেবা নিষিদ্ধের প্রস্তাব

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক “ডিজিটাল মানব” বা ভার্চুয়াল মানুষের ব্যবহার...

ইবনে হুজাইফা (রা.) এর দৃঢ় ঈমান

ইসলামের ইতিহাসে সাহাবায়ে কেরামের ত্যাগ ও আত্মনিবেদন অনন্য দৃষ্টান্ত...

প্রাণায়ামে মানসিক চাপ কমানোর উপায়

বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ ও মানসিক উদ্বেগ অনেকের...

মেটায় নতুন দফায় ছাঁটাই ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটায় নতুন করে ছাঁটাই কার্যক্রম...

হিট স্ট্রোক থেকে বাঁচার কার্যকর টিপস

প্রচণ্ড গরমে মাত্র কয়েক মিনিট বাইরে থাকাও কখনো মারাত্মক...

ইতালিতে ভুয়া হোয়াটসঅ্যাপ নিয়ে সতর্কতা

ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাপের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ানোর ঘটনার প্রেক্ষাপটে ব্যবহারকারীদের...

অপচয়ের ক্ষতি নিয়ে ইসলামি বার্তা

ইসলামে অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করা হয়েছে এবং এটিকে নৈতিক...

কাঁচা আম খেলে শরীরে কী প্রভাব পড়ে, উপকার ও সতর্কতা

গরমের শুরুতেই বাজারে পাওয়া যায় কাঁচা আম, যা শুধু...
spot_img

আরও পড়ুন

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব জাহেলি যুগে নারীরা অবহেলা ও নির্যাতনের শিকার ছিলেন। সমাজে তাদের কোনো মর্যাদা বা অধিকার ছিল...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিক শেয়ার ছাড় বা আইপিও সম্পন্ন হলে কোম্পানিটির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার অতিক্রম করতে...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিশুদের স্বাস্থ্য নিয়ে অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে ইসলাম ও...
spot_img