Friday, April 3, 2026
30 C
Dhaka

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর অবদান, তাঁর দীর্ঘ সংগ্রাম এবং তাঁর প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বের ফলে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।’

তিনি আরও বলেন, ‘তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন, যিনি স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রে ফিরে পাওয়ার লড়াইয়ে নেতৃত্ব দেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসা বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব স্বৈরশাসক এরশাদের দীর্ঘ ৯ বছরের দুঃশাসনের পতন ঘটাতে প্রধান ভূমিকা রাখে।’

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার বহু কর্ম ও সিদ্ধান্ত দেশকে অনেক দূর এগিয়ে নিয়েছে। তিনি মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেই তিনি জয়লাভ করেছিলেন।’

তিনি বলেন, ‘১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক অনন্য প্রতীক। তাঁর আপসহীন ভূমিকা দীর্ঘ লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সাফল্যের কারণেই বেগম খালেদা জিয়া চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন কারাবাস করতে হয়েছিল।’

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতির এই অপূরণীয় ক্ষতির দিনে তিনি দেশবাসীকে শান্ত থাকার ও ধৈর্য ধারণের আহ্বান জানান এবং যার যার অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা...

নিরাপত্তা নিয়ে প্রশ্ন, স্টেশনে আতঙ্ক

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্টেশনে দাঁড়িয়ে থাকা এক যাত্রীকে সজোরে ধাক্কা...

জনস্বাস্থ্য রক্ষায় সিঙ্গাপুরের নতুন উদ্যোগ

কাকের সংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে সিঙ্গাপুর সরকার।...

সামরিক জান্তার কঠোর অবস্থানে আন্তর্জাতিক উদ্বেগ

বুরকিনা ফাসোর জনগণকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়েছেন দেশটির...

তেল ও হরমুজ নিয়ে ট্রাম্পের অবস্থান ঘিরে বিতর্ক

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বিতর্কিত...

ধর্ম পালনে বাধা এলে কী করবেন

হজরত ইবরাহিম (আ.) তাঁর কওমকে একত্ববাদের পথে আহ্বান জানানোর...

যুক্তরাষ্ট্রে সামরিক নেতৃত্বে পরিবর্তনের ঝড়

মার্কিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে সেনাপ্রধান (চিফ...

শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার

নেত্রকোনার কলমাকান্দায় অভ্যর্থনার নামে শিক্ষার্থীদের সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়...

বৈশ্বিক সংকটেও স্বস্তিতে বাংলাদেশ, দাবি অর্থমন্ত্রীর

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য এবং এ...

তেলের দামের চাপে পাকিস্তানে গণপরিবহন ফ্রি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি...
spot_img

আরও পড়ুন

কেন সম্পর্ক সীমিত রাখা জরুরি, মানসিক স্বাস্থ্যের জন্য নতুন ভাবনা

বর্তমান সময়ে ব্যক্তিগত সম্পর্কের ধরনে পরিবর্তন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সব সম্পর্ক সমানভাবে গভীর হওয়া প্রয়োজন নয়—এই ধারণা এখন মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ...

জুলাই সনদ বাস্তবায়নে মানববন্ধন

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে বলে মন্তব্য করেছেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে...

ডিজিটাল যুদ্ধক্ষেত্রে বাড়ছে ইরানের প্রভাব

প্রযুক্তি বিশ্বে দৃশ্যমান যুদ্ধের পাশাপাশি অদৃশ্য আরেকটি লড়াইও ক্রমেই তীব্র হয়ে উঠছে। সামরিক শক্তির প্রদর্শনে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যেখানে খোলামেলা অবস্থান নেয়, সেখানে সাইবার...

গাড়ি কিনতে সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ আপাতত বন্ধ

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি গাড়ির জন্য বরাদ্দকৃত জ্বালানির ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি, সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য...
spot_img