Friday, March 13, 2026
25 C
Dhaka

ফ্যাসিবাদ অতিক্রম করে শিক্ষার্থীরা ইতিহাস গড়েছে: শিক্ষা উপদেষ্টা

দীর্ঘ দেড় দশকের দমন–পীড়নের অবসান ঘটিয়ে দেশ নতুন সূচনার পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে তরুণ প্রজন্মের সাহসী ও ঐতিহাসিক ভূমিকা জাতীয় জীবনে অনন্য নজির হয়ে থাকবে।

শনিবার (২২ নভেম্বর) হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার ভাষ্য, শাসকগোষ্ঠীর নানা কৌশলে শিক্ষাঙ্গণের পরিবেশ নষ্ট করা হয়েছিল। মেধা বিকাশকে বাধাগ্রস্ত করার বিভিন্ন প্রচেষ্টা থাকলেও শিক্ষার্থীরা প্রতিবাদ, লেখনী ও সচেতনতার মাধ্যমে জাতিকে আবার সঠিক পথে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্বের প্রয়োজন। বৈষম্য, মূল্যবোধের অবক্ষয় এবং বহিঃশত্রুর চাপ মোকাবিলায় তরুণদের সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

উচ্চশিক্ষায় গুণগতমান ও গবেষণা প্রসারে সরকারের উদ্যোগ তুলে ধরে শিক্ষা উপদেষ্টা বলেন, সীমিত সম্পদ থাকা সত্ত্বেও বর্তমান অন্তর্বর্তী সরকার গবেষণা কার্যক্রমের গতিসঞ্চারে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এজন্য শিক্ষক–গবেষকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে যুক্ত করে বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে নিতে গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয় পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৮ কোটি মানুষের কষ্টার্জিত অর্থে পরিচালিত এ বিশ্ববিদ্যালয় একটি পবিত্র আমানত। প্রশাসনিক, আর্থিক ও একাডেমিক প্রতিটি ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতেই হবে।

নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রগতি ও মানবিক সমাজ নির্মাণে তরুণরাই নেতৃত্বের প্রধান শক্তি। পরিশেষে তিনি হাবিপ্রবির ধারাবাহিক সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দিন খান, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ এনামউল্যা, প্রো–ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্য, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমাবর্তনে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি মিলিয়ে আট হাজারের বেশি শিক্ষার্থী সনদ গ্রহণ করেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই...

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান।...

আসিফ মাহমুদসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিল না আদালত

জুলাই গণঅভ্যুত্থানের সময় এক পুলিশ সদস্য হত্যার অভিযোগে জাতীয়...

ফ্লাইটে পাওয়ার ব্যাংক ব্যবহারে নতুন নিয়ম আনছে জাপান

উড়োজাহাজে অগ্নিকাণ্ড ও নিরাপত্তা ঝুঁকি কমাতে পাওয়ার ব্যাংকের ব্যবহার...

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন ১৪ মার্চ

সারা দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ...

ই-বর্জ্য থেকেই মিলছে মূল্যবান সোনা

প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে ইলেকট্রনিক...

অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতার মৃত্যু

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের...

অল্প সময়েই কোরআন মুখস্থ করে প্রশংসায় সিদ্দিক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাত্র ছয় মাসে পবিত্র কোরআন সম্পূর্ণ মুখস্থ...

প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন

মন্ত্রিপরিষদ বিভাগ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে...

সংসদে বিরোধী দলের ওয়াকআউট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া

জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট ও প্রতিবাদের ঘটনায়...

স্বাস্থ্যকর নাস্তায় মিষ্টি আলুর প্যানকেক

স্বাস্থ্যকর উপায়ে সুস্বাদু খাবার তৈরি করতে চাইলে মিষ্টি আলুর...

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা...
spot_img

আরও পড়ুন

অল্প উপকরণে সুস্বাদু চিকেন বল তৈরির সহজ পদ্ধতি

রমজানে ইফতারের টেবিলে ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার রাখতে অনেকেই পছন্দ করেন। চিকেন দিয়ে তৈরি বিভিন্ন পদ এর মধ্যে বেশ জনপ্রিয়। খুব বেশি সময় বা...

অ্যান্ড্রয়েডে নতুন কলার আইডি কার্ড সুবিধা আনছে গুগল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য একাধিক নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে গুগল। এসব সুবিধা প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ১১ এবং এর পরবর্তী সংস্করণে ব্যবহার করা যাবে। পাশাপাশি ভবিষ্যতে...

রমজানে কখন দোয়া করলে কবুল হয়

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস বিশেষ তাৎপর্যপূর্ণ। এ মাসকে রহমত, বরকত ও ক্ষমার মাস হিসেবে বিবেচনা করা হয়। মুসলমানরা বিশ্বাস করেন, এ সময় আল্লাহ...

কাঁচা না ভাজা, কোন বাদামে বেশি পুষ্টি

স্বাস্থ্যসচেতন মানুষের খাদ্যতালিকায় বাদাম দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ একটি উপাদান। চিনাবাদাম, কাজু, কাঠবাদামসহ বিভিন্ন ধরনের বাদাম পুষ্টিগুণের জন্য পরিচিত। তবে স্বাস্থ্যকর খাবারের প্রতি মানুষের আগ্রহ...
spot_img