Friday, February 27, 2026
20.5 C
Dhaka

ভূমিকম্পের সর্বোচ্চ ঝুঁকিতে যে জেলাগুলো

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরপর দুদিন ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকার সন্নিকটে নরসিংদীর মাধবদী। এই শক্তিশালী কম্পনে শিশুসহ অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

শনিবারও (২২ নভেম্বর) সকাল ও সন্ধ্যায় ঢাকায় আরও দুবার কম্পন অনুভূত হয়। সন্ধ্যা ৬টা ৭ মিনিটের দিকে হওয়া ভূমিকম্পটির মাত্রা সম্পর্কে ভিন্ন তথ্য পাওয়া গেলেও আবহাওয়া অধিদপ্তর জানায়, সাড়ে ৩১ ঘণ্টায় দেশে তিনবার ভূমিকম্প হয়েছে।

ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করেছে আবহাওয়া অধিদপ্তর। জোন-১ সবচেয়ে উচ্চঝুঁকিপূর্ণ, জোন-২ মাঝারি ঝুঁকিপূর্ণ এবং জোন-৩ তুলনামূলক নিম্নঝুঁকিপ্রবণ এলাকা।

মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কিছু জেলা জোন-১ এ রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের ৯ জেলা, ঢাকা বিভাগের টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদীর কিছু অংশ, পুরো কিশোরগঞ্জ, কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙামাটির বড় অংশ উচ্চঝুঁকিপ্রবণ। অন্যদিকে খুলনা, যশোর, বরিশাল ও পটুয়াখালী নিম্নঝুঁকিতে আছে।

বিশেষজ্ঞদের মতে, ফল্ট লাইন বা প্লেট বাউন্ডারির কাছাকাছি অঞ্চল ভূমিকম্পের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বাংলাদেশের চারপাশে পাঁচটি উৎপত্তিস্থল চিহ্নিত—মিয়ানমার থেকে নোয়াখালী, নোয়াখালী থেকে সিলেট, সিলেট থেকে ভারতের সীমান্ত, ময়মনসিংহের হালুয়াঘাটের ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্ট। এসব জায়গায় বড় ধরনের ভূকম্পনের সম্ভাবনা বেশি।

১৯৭৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত অন্তত পাঁচ দফা বড় ভূমিকম্প অনুভূত হয়েছে দেশে। এগুলোর বেশিরভাগই সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, বান্দরবান এবং কক্সবাজার এলাকায় উৎপত্তি হয়। ফলে এসব অঞ্চল ভবিষ্যতেও বড় বিপদের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাজউকের তথ্য অনুযায়ী ঢাকায় আছে প্রায় ২১ লাখ ভবন। এর মধ্যে প্রায় ৬ লাখ ৪ থেকে ৩০ তলা ভবন ভূমিকম্পে ভয়াবহ ক্ষতির ঝুঁকিতে রয়েছে। বিল্ডিং কোড না মেনে নির্মাণ হওয়ায় ভবনগুলো ধসে পড়লে বিশাল প্রাণহানির আশঙ্কা রয়েছে।

বুয়েটের অধ্যাপক ডা. মেহেদী আহমেদ আনসারী বলেন, মাত্র ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে রাজধানী ও আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে আরও বড় কম্পন হলে পরিস্থিতি ভয়াবহ হবে। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং স্থাপনা নির্মাণে কঠোর নজরদারির প্রয়োজন।

ভূমিকম্প আগাম পূর্বাভাসের সক্ষমতায় বিশ্বের উন্নত দেশগুলো বিপুল বিনিয়োগ করছে। জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গবেষণা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশেও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা জরুরি বলে মনে করছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা...

মহাকাশচারীদের চোখে ধরা পড়ে পৃথিবীর বিশাল স্থাপনাগুলো

মহাকাশ থেকে তাকালে পৃথিবীর পৃষ্ঠের কিছু স্থান এতটাই স্পষ্টভাবে...

যাকাত ও ফিতরা এক নয় কেন

ইসলামের গুরুত্বপূর্ণ দুই আর্থিক ইবাদত হলো যাকাত ও সদকাতুল...

ঘরেই বানান মজাদার কিমা বেগুনি

ইফতারিতে বেগুনি খেতে ভালোবাসেন অনেকেই। প্রতিদিনের পরিচিত বেগুনির স্বাদে...

নারায়ণগঞ্জে সেমাই কারখানায় অভিযান

নারায়ণগঞ্জে খোলা টয়লেটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে...

ইফতারের সময় যশোরে অগ্নিকাণ্ড

যশোর সদর উপজেলার হাটবিলা-জামতলা এলাকায় আফিল গ্রুপের মালিকানাধীন আফিল...

১০ বছরের মধ্যেই চাঁদে শহরের স্বপ্ন

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার...

অস্থায়ী কমিশনার হিসেবে মো. সরওয়ার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ...

ডায়াবেটিক রোগীর রোজা, কী করবেন কী নয়

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের জন্য বাড়তি সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ...

শরণখোলায় বিরল ঈগল উদ্ধার

বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে একটি বসতবাড়ির সীমানা...

ডি-রেজিস্ট্রেশন না করলে যে ঝুঁকি

নিজের নামে নিবন্ধিত মোবাইল ফোনের সিমকার্ড পরিবর্তন, অন্য কাউকে...
spot_img

আরও পড়ুন

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যা সম্ভাব্যভাবে বসবাসযোগ্য হতে পারে। গবেষকদের মতে, গ্রহটির পরিবেশ মঙ্গল গ্রহের সঙ্গে...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর নগরীর বাসিন্দারা। দিন ও রাতের সব সময়েই মশার কামড়ে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে...

খ্রিস্টানপ্রধান দেশে মুসলিমদের রমজানের চিত্র

খ্রিস্টানপ্রধান দেশ কলম্বিয়ায় মুসলমানদের সংখ্যা মোট জনসংখ্যার শূন্য দশমিক দুই শতাংশেরও কম। জনসংখ্যার বড় অংশ খ্রিস্টান হলেও দেশটির সমাজে ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছে...

আলু ও ডালের নতুন পেঁয়াজু রেসিপি

ইফতারের পরিচিত খাবার পেঁয়াজুকে এবার একটু ভিন্নভাবে তৈরি করা যায় ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু হিসেবে। আলু ও ডালের সমন্বয়ে তৈরি এই পেঁয়াজু স্বাদে যেমন আলাদা,...
spot_img