Wednesday, February 25, 2026
31.2 C
Dhaka

আগামী ৩-৪ কর্মদিবসের মধ্যে গণভোট আইন: আসিফ নজরুল

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, প্রধান উপদেষ্টার ঘোষণার ধারাবাহিকতায় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট সব আইনগত প্রস্তুতি দ্রুততার সঙ্গে এগিয়ে নেওয়া হচ্ছে।

আইন উপদেষ্টা আরও বলেন, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী সাত দিনের মধ্যেই সচিবালয় আইন কার্যকরের উদ্যোগ নেওয়া হবে এবং আইন কার্যকর হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যেই সচিবালয় প্রতিষ্ঠার কাজ শুরু হবে।

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফেরাতে রোমভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি প্রত্যার্পণ চুক্তি বাস্তবায়নে পুনরায় ভারতের কাছে আবেদন করা হবে।

সভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন, আমদানি নীতি সংস্কার, কৃষিজমি রক্ষা এবং মানবপাচার-অভিবাসী ও চোরাচালান দমন অধ্যাদেশ-২০২৫ নীতিগত অনুমোদন দেওয়া হয়।

গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানান, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ওইদিনই গণভোটের আয়োজন করা হবে। তার মতে, নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হলে ব্যয় সাশ্রয়ী এবং আরও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে।

তিনি আরও বলেন, গণভোটে চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে জনগণ ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোটের মাধ্যমে মতামত জানাবেন। সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যা প্রথম অধিবেশন শুরুর ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কারের কাজ সম্পন্ন করবে। এরপর ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হবে এবং তার মেয়াদ থাকবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

সিএ/এমআরএফ


spot_img

আরও পড়ুন

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত...

ইন্টারনেট ছাড়াও চলবে স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট হোম প্রযুক্তিতে বহুল ব্যবহৃত ডিভাইস গুগল এলএলসি-এর নেস্ট...

এআই এজেন্ট উন্নয়নে নতুন নেতৃত্ব পেল ওপেনএআই

ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম...

পিটিআইয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা...

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে,...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...

ইউটিউবে ট্রেন্ডিং কনটেন্ট চেনার সহজ উপায়

ইউটিউবে বর্তমানে কোন ধরনের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে, তা জানতে...

ঘরের সৌন্দর্য বাড়াতে বইয়ের ভূমিকা

ঘর সাজানোর ক্ষেত্রে বই এখন আর শুধু পড়ার উপকরণে...

ইফতারে দেরি নয়, দ্রুততা কেন সুন্নত

ইসলামে ইবাদতের বিধান সহজ ও সরল। নামাজ, রোজা ও...

উদীয়মান গন্তব্যে ঝুঁকছেন বিশ্ব পর্যটকরা

বিশ্ব পর্যটন শিল্পে ২০২৬ সাল ঘিরে নতুন আশাবাদের সঞ্চার...

ডটিনের বিতর্কিত আউট, আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

আন্তর্জাতিক ক্রিকেটে বিতর্কিত আউটের শিকার হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী...
spot_img

আরও পড়ুন

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত হয়ে আন্তর্জাতিক মঞ্চে দ্যুতি ছড়ালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠানে তিনি ভারতীয় সংস্কৃতি ও ভাষার...

ইন্টারনেট ছাড়াও চলবে স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট হোম প্রযুক্তিতে বহুল ব্যবহৃত ডিভাইস গুগল এলএলসি-এর নেস্ট থার্মোস্ট্যাট সাধারণত ইন্টারনেট সংযোগের মাধ্যমে ফোনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে। এই ডিভাইস ব্যবহারকারীর অভ্যাস...

এআই এজেন্ট উন্নয়নে নতুন নেতৃত্ব পেল ওপেনএআই

ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম ওপেনক্লোর নির্মাতা পিটার স্টেইনবার্গারকে নিয়োগ দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরবর্তী প্রজন্মের ব্যক্তিগত এআই এজেন্ট তৈরির...

পিটিআইয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী পবিত্র রমজান মাসের ছুটি শুরু হবে আগামী ১ মার্চ...
spot_img