Friday, April 3, 2026
31 C
Dhaka

অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান।

বৈঠকে আসন্ন নির্বাচন, অবৈধ অভিবাসন, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও নৌ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনে বিপুলসংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন। গত ১৬ বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি ‘কাটাছেঁড়া’ নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি।

অধ্যাপক ইউনূস আরও জানান, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকায় এবং পরে নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে ‘জুলাই সনদ’ বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে।

ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন। তিনি জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও বেশি বাংলাদেশিকে বৈধ পথে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে উৎসাহিত করছে।

রোহিঙ্গা ইস্যুতে দুই নেতা মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অধ্যাপক ইউনূস বলেন, ক্যাম্পের তরুণরা আশা-আকাঙ্ক্ষা হারিয়ে ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছে এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া দুদেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা জানান, বঙ্গোপসাগরে গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্যের একটি গবেষণা জাহাজ কিনছে।

মন্ত্রী চ্যাপম্যান দুদেশের বিমান যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানান এবং উল্লেখ করেন, এয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শিগগিরই বাংলাদেশ সফর করবেন। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক।

সূত্র: বাসস

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে যুক্ত হচ্ছে এসি বগি ও কেবিন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত...

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে...

কর্ণফুলী নদীতে ট্রাক ডুবে গেল, চালক আহত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

পরিবার ও ভাইয়ের স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার...

কেন ৬০ সংখ্যাই সময়ের মূল ভিত্তি হয়ে উঠল

মানবসভ্যতার সময় গণনার ইতিহাসে বহু পরিবর্তনের চেষ্টা হলেও শেষ...

ময়মনসিংহ মেডিকেলে হামের শিশু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার...

মো. মামুনের উপর ধারালো অস্ত্রের হামলা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের এক নেতাকে...

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ব্যবসায়ীকে জরিমানা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি বাড়ির ছাদে পানির ট্যাংকে প্রায়...
spot_img

আরও পড়ুন

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ২৯৬টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উপজেলার নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার...
spot_img