Tuesday, March 10, 2026
29.9 C
Dhaka

মাঠ পর্যায় থেকে উঠে যাচ্ছে এনআইডির বয়স সংশোধন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে বয়স সংশোধনের প্রক্রিয়াটি মাঠ পর্যায়ের অফিস থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শিগগিরই এই সিদ্ধান্ত নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)-এর মাধ্যমে কার্যকর হতে যাচ্ছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, এনআইডিতে বয়স সংশোধনের মতো সংবেদনশীল বিষয়গুলো আর মাঠ পর্যায়ে নয়, সরাসরি নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পন্ন করা হবে। তবে অন্যান্য সাধারণ তথ্য সংশোধনের কাজ আগের মতোই স্থানীয় নির্বাচন অফিসগুলোতে করা যাবে।

তিনি জানান, সাম্প্রতিক বছরগুলোতে এনআইডি সংশোধনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। কিছু ক্ষেত্রে অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তনের প্রবণতাও লক্ষ্য করা গেছে। এতে নির্বাচন কমিশনের ডাটাবেজের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। এ কারণেই সংশোধনের প্রক্রিয়া আরও কঠোর ও নিয়ন্ত্রিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

হুমায়ুন কবীর বলেন, “আমরা দেখছি, অনেকে বিপদগ্রস্ত হয়ে নয়, বরং অপরাধমূলক উদ্দেশ্যে বয়স পরিবর্তন বা তথ্য বিকৃতি করছে। ডাটাবেজের সুরক্ষা নিশ্চিত করতে চাইলে এমন প্রক্রিয়া চলতে পারে না। তাই বয়স সংশোধন এখন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।”

তিনি আরও জানান, নতুন এসওপিতে শুধু বয়স সংশোধন নয়, সংশোধনের অন্যান্য ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব আনা হচ্ছে। আবেদন প্রক্রিয়া বছরের পর বছর ধরে ঝুলে থাকার প্রবণতা রোধে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার চিন্তাও রয়েছে। পাশাপাশি দালিলিক তথ্য যাচাইয়ের বিলম্ব ও আবেদনকারীর পক্ষ থেকে তথ্য না পাওয়ার সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। সব প্রস্তাবই কমিশনের আলোচনার পর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

গতকাল রোববার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা ও নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তির প্রয়োগ সংক্রান্ত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় এনআইডি সংশোধনের আদর্শ পরিচালনা পদ্ধতি (এসওপি) পুনর্গঠনের বিষয়সহ বিদেশে ও দেশে বসবাসরত নাগরিকদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...

কিডনিতে পাথর জমার সঙ্গে কি চায়ের সম্পর্ক আছে

বাংলাদেশসহ উপমহাদেশের মানুষের দৈনন্দিন জীবনে চা একটি অত্যন্ত জনপ্রিয়...

পাম্পে তেল আছে কি না জানাবে নতুন অ্যাপ ‘তেল কই’

জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ও পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের...

সংসদে নারীর প্রকৃত প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন

রাজনৈতিক দলগুলোর মাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রকৃত...

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...
spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য প্রযুক্তি হয়ে উঠেছে। গান শোনা, ছবি তোলা, ইমেইল দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক কলেজছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে তার চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে আরও প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক করতে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। এ কথা জানিয়েছেন...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়...
spot_img