Wednesday, February 18, 2026
20 C
Dhaka

২০২৬ সালে দুই ঈদে ১১ দিন, দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি

চলতি বছরের মতো ২০২৬ সালেও দেশের মানুষ উপভোগ করবে দীর্ঘ সরকারি ছুটি। নতুন তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ৬ দিন—মোট ১১ দিনের ছুটি থাকবে। এছাড়া শারদীয় দুর্গাপূজায় দুই দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করা হয়।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, আগামী বছরে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলবে।

তিনি বলেন, “গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ছুটি বাড়িয়ে যথাক্রমে ৫ ও ৬ দিন নির্ধারণ করা হয়েছিল। সেই কাঠামোই ২০২৬ সালেও বজায় রাখা হবে।”

এর আগে সাধারণত ঈদের ছুটি থাকত তিন দিন। তবে কয়েক বছর ধরে নির্বাহী আদেশে তা বাড়ানো হচ্ছে। এবার দুর্গাপূজার ছুটিও একদিন থেকে বাড়িয়ে দুই দিন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ অক্টোবর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদিত হয়। তখনই ঈদের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

মহাকাশে মিলল সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণু

বিজ্ঞানীরা মহাকাশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব...

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার...

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...

ফেসবুক মনিটাইজেশন কেন হঠাৎ বন্ধ হয়ে যায়

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আয় করা অনেকের জন্য স্বাভাবিক...
spot_img

আরও পড়ুন

মহাকাশে মিলল সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণু

বিজ্ঞানীরা মহাকাশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণুর সন্ধান পেয়েছেন। এই অণুর ভেতরে রয়েছে ১৩টি পরমাণু, যা আগের সব আবিষ্কারকে ছাড়িয়ে গেছে।...

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার সাফল্য সাময়িক হলেও আল্লাহর দিকে প্রত্যাবর্তন চিরস্থায়ী কল্যাণের পথ খুলে দেয়। ইসলামে তাওবাকে শুধু গুনাহ...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬, ডি, কে, ফসফরাস, ম্যাগনেশিয়াম ও আয়োডিনসমৃদ্ধ এই পানীয় রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। তবে পুষ্টিগুণে ভরপুর...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কণা কোটি কোটি বছর ধরে মহাশূন্য অতিক্রম করে চাঁদের পৃষ্ঠে জমা হচ্ছে।...
spot_img