Wednesday, February 25, 2026
25.3 C
Dhaka

‘ফিলিস্তিনের মানুষের পাশে অবিচলভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ’

গাজায় চলমান মানবিক বিপর্যয়কে বিশ্বের বিবেকের জন্য এক কঠিন পরীক্ষা হিসেবে অভিহিত করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো সমান শক্তির সংঘর্ষ নয়, বরং এক ভয়াবহ মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য নৈতিক চ্যালেঞ্জ।”

শুক্রবার (৭ নভেম্বর) মেক্সিকোতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) রাষ্ট্রদূত গ্রুপের বৈঠকে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রদূত এই মন্তব্য করেন। তিনি বলেন, “২৮ দিন আগে যুদ্ধবিরতি শুরু হলেও এ সময়ের মধ্যে ২৩৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। এমন যুদ্ধবিরতিকে শান্তি বলা যায় না, যেখানে প্রতিদিনও শিশুদের কবর দিতে হয়।”

রাষ্ট্রদূত আরও বলেন, “বাংলাদেশ ফিলিস্তিনের মানুষের পাশে দৃঢ় ও অবিচলভাবে দাঁড়িয়ে আছে। জাতিসংঘে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস যে বার্তা দিয়েছেন, আমি সেই কথাই পুনরায় বলছি— ন্যায়বিচার বাধাগ্রস্ত হলে শান্তি টিকে না, আর অন্যায়ের মুখে নীরব থাকা মানেই তাতে সহযোগিতা করা।”

তিনি জোর দিয়ে বলেন, “গাজায় যা ঘটছে তা কোনো রাজনৈতিক সংঘাত নয়, এটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়। এখনই আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মানবিক সহায়তার জন্য গাজায় প্রবেশাধিকার নিশ্চিত করা, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পূর্ণ জবাবদিহি দাবি করা এবং দুই-রাষ্ট্র সমাধানের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নতুন রাজনৈতিক উদ্যোগ নেওয়া।”

ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশে মুশফিকুল ফজল আনসারী বলেন, “আমাদের ঐক্য কেবল কথার মধ্যে সীমাবদ্ধ থাকা চলবে না। প্রতিটি ফোরামে, প্রতিটি রাজধানীতে ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে আমাদের কণ্ঠ আরও জোরালোভাবে তুলতে হবে— যতক্ষণ না বিশ্ব শুনছে।”

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো....

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে...

গাছের যত্নে যেসব ভুল এড়িয়ে চলবেন

ফ্ল্যাট বা বাসাবাড়িতে প্রকৃতির ছোঁয়া আনতে ইনডোর প্ল্যান্টের জনপ্রিয়তা...

বাফটা মঞ্চে হিন্দিতে কথা বলে প্রশংসিত আলিয়া ভাট

ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম এন্ড টেলিভিশন অ্যাওয়ার্ডস (বাফটা) অনুষ্ঠানে উপস্থিত...

ইন্টারনেট ছাড়াও চলবে স্মার্ট থার্মোস্ট্যাট

স্মার্ট হোম প্রযুক্তিতে বহুল ব্যবহৃত ডিভাইস গুগল এলএলসি-এর নেস্ট...

এআই এজেন্ট উন্নয়নে নতুন নেতৃত্ব পেল ওপেনএআই

ব্যবহারকারীদের নিজস্ব এআই এজেন্ট তৈরির সুযোগ দেওয়া ডিজিটাল প্ল্যাটফর্ম...

পিটিআইয়ের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা...

রমজানে আত্মনিয়ন্ত্রণের শিক্ষা

রমজানের মূল লক্ষ্য তাকওয়া অর্জন। পবিত্র কোরআনে বলা হয়েছে,...

আলেকজান্ডারের অদম্য স্বপ্ন ভেঙেছিল যে শহর

দক্ষিণ-পশ্চিম তুরস্কের পাহাড়চূড়ায় একসময় গড়ে উঠেছিল শক্তিশালী প্রাচীন নগরী...

‘ফাইট অফ দ্য লেজেন্ডস’, প্রত্যাবর্তনের লড়াইয়ে প্যাকুইয়াওয়ের মুখোমুখি মেওয়েদার

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্লয়েড মেওয়েদার ৯ বছরের অবসর ভেঙে রিংয়ে...

৪ বছর পর ওয়ার্ল্ড ট্যুরে ফিরছে ‘বিটিএস’, টিকিট বিক্রি শুরুতেই ধস

৪ বছর পর পূর্ণাঙ্গ পারফরম্যান্সের সঙ্গে বিশ্ব পর্যায়ের ট্যুরে...

কেন্দ্রীয় ব্যাংকে নতুন নেতৃত্ব

সরকার মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক-এর নতুন গভর্নর হিসেবে...
spot_img

আরও পড়ুন

ইফতারের আগে সড়কে ঝরল তরুণ চালকের প্রাণ

ইফতারের ঠিক আগে বাড়ি ফেরার আশ্বাস দিয়েও আর ফেরা হলো না ইজি বাইকচালক সোহাগ মিয়ার (২২)। ইফতারের প্রায় ঘণ্টাখানেক আগে স্ত্রী স্বর্ণাকে ফোন করে...

এজলাসে হট্টগোলের জেরে বরিশালে আইনি অচলাবস্থা

আদালতের এজলাসে হামলা ও বিচার কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে বরিশালে ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মধ্যে ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে...

১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার, এলাকায় চাঞ্চল্য

নাটোরের বাগাতিপাড়ায় ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে মো. শুভ হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার...

কিয়ামত ও হাশরের দিনে মানুষের অনুভূতি

কোরআনুল কারিমে কিয়ামত ও পরকালের নানা দৃশ্য বিভিন্ন আয়াতে বর্ণিত হয়েছে। সুরা বনি ইসরাঈলের ৫২ নম্বর আয়াতে আল্লাহ তায়ালা মানুষকে পুনরুত্থান ও হাশরের দিনের...
spot_img