Friday, March 6, 2026
34.5 C
Dhaka

ডেঙ্গু নিয়ন্ত্রণে লোকবলের স্বল্পতা বড় বাধা: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, মনিটরিং ব্যবস্থার উন্নতির ফলে রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে কার্যকর ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনায় লোকবলের স্বল্পতা এখনো একটি বড় বাধা হিসেবে রয়ে গেছে।

রোববার (২ নভেম্বর) গুলশানে ডিএনসিসির সেমিনার কক্ষে আয়োজিত ‘ডেঙ্গু পরিস্থিতি’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সীমিত জনবল সত্ত্বেও মনিটরিং ব্যবস্থার কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে অগ্রগতি সম্ভব হয়েছে। কর্মীরা নিয়মিত মাঠে ঘুরে ডেঙ্গুর ডেটা সংগ্রহ করছেন, যার ফলে গত চার মাসে পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়; এটি একটি সামাজিক ও সমন্বিত সমস্যা। মশার বংশবৃদ্ধি সাধারণত ব্যক্তিগত বাড়ির ছাদ, রান্নাঘরের নিচে বা দুটি ভবনের মাঝখানে হয়—যেসব স্থানে সরকারি কর্মীদের প্রবেশ করা সম্ভব নয়। তাই নাগরিকদের সচেতনতা ও ব্যক্তিগত দায়িত্ববোধ বাড়ানো অত্যন্ত জরুরি।

প্রশাসক এজাজ জানান, মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন করে মাঠপর্যায়ে মনিটর নিয়োগ দেওয়া হয়েছে। তারা মোটরসাইকেলে ঘুরে ঘুরে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এই পদক্ষেপ নেওয়ার ফলে কর্মীদের দক্ষতা ও কাজের মান বৃদ্ধি পেয়েছে। সীমিত লোকবল ও সম্পদের কার্যকর ব্যবহার নিশ্চিত করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “মশা নিয়ন্ত্রণ থেকে শুরু করে অফিস ব্যবস্থাপনা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় জনবল সংকট প্রকট। এত সীমিত জনবল ও সম্পদ নিয়ে কার্যকরভাবে ডেঙ্গু প্রতিরোধ করা খুবই চ্যালেঞ্জিং। তাই শুধুমাত্র ডিএনসিসির প্রচেষ্টায় নয়, বরং প্রতিটি নাগরিককে নিজের অবস্থান থেকে সতর্ক ও সচেতন হতে হবে।”

সংবাদ সম্মেলনে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সিলেটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের...

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ছুটির দিনেও জ্বালানি তেল নিতে...

ডিএনসিসির তহবিল নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তহবিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে...

ঘরেই তৈরি করুন মজাদার বিফ পেশোয়ারি পর্দা

ঈদের দিন পরিবার ও অতিথিদের জন্য ভিন্নধর্মী ও সুস্বাদু...

রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেশ কয়েকটি...

বিএনপি-জামায়াতের ভোট ব্যবধান ১ কোটি ৩৬ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রাপ্ত...

কর্মজীবন ছেড়ে দেওয়া নারীদের ফিরিয়ে আনতে ব্র্যাকের উদ্যোগ

পারিবারিক দায়িত্ব ও মাতৃত্বকালীন সময়ের কারণে অনেক পেশাজীবী নারী...

সীতাকুণ্ডে নিহত শিশুর কবরের পাশে বাবার কান্না

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের চেষ্টা ও গলা কেটে হত্যার শিকার...

৫৯৯ ডলারে অ্যাপলের সবচেয়ে সাশ্রয়ী ম্যাকবুক

বিশ্ব প্রযুক্তি বাজারে নতুন চমক হিসেবে কম দামের একটি...

সামাজিক স্থিতিশীলতায় রমজানের মূল্যবোধের গুরুত্ব

বরকত, রহমত ও মাগফেরাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান...

ইফতারের টেবিলে সহজেই বানান ফলের চাট

গরমের দিনে কিংবা ইফতারের টেবিলে সতেজ ও পুষ্টিকর খাবার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে প্রযুক্তি কোম্পানির কার্যক্রমে বিঘ্ন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ধরনের অনিশ্চয়তার মুখে...

রমজানে ইবাদত ও নৈতিকতার গুরুত্ব

আল্লাহর অবারিত রহমত, বরকত ও ক্ষমার বার্তা নিয়ে প্রতি...

৭১৪ কোটি টাকার সরিষা উৎপাদনের সম্ভাবনা

অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে মানিকগঞ্জে এ বছর...
spot_img

আরও পড়ুন

সিলেটে চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার

সিলেটের জৈন্তাপুরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম রহমত মারুফ।...

রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য দীর্ঘ অপেক্ষা

রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ছুটির দিনেও জ্বালানি তেল নিতে উপচে পড়া ভিড় দেখা গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে ঢাকার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও...

ডিএনসিসির তহবিল নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের তহবিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি তথ্যকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি...

ঘরেই তৈরি করুন মজাদার বিফ পেশোয়ারি পর্দা

ঈদের দিন পরিবার ও অতিথিদের জন্য ভিন্নধর্মী ও সুস্বাদু খাবার তৈরি করতে চান অনেকেই। এমন আয়োজনকে আরও আকর্ষণীয় করতে তৈরি করা যেতে পারে বিফ...
spot_img