Wednesday, April 8, 2026
27 C
Dhaka

অযৌক্তিক দাবিতে অস্থিরতা না তৈরির আহ্বান ধর্ম উপদেষ্টার

দেশে নির্বাচনি আমেজ শুরু হলেও অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী ফেব্রুয়ারিতেই উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. খালিদ হোসেন বলেন, নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ, এবং জনগণ যাকে নির্বাচিত করবে সরকার তার হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। এতে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং জাতীয় অগ্রগতি বাধাগ্রস্ত হবে না। তিনি আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে এক শ্রেণির লোক, যারা বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করে সরকারকে বিব্রত করতে চায়। কিন্তু এসব প্রচেষ্টা ব্যর্থ হবে।

তিনি জানান, নির্বাচনের দাবি-দাওয়া ও আন্দোলন গণতান্ত্রিক ব্যবস্থার অংশ। তবে নির্বাচন নির্ধারিত সময়েই হবে এবং ইলেকশন কমিশন সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।

মডেল মসজিদ প্রকল্প প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যেসব মডেল মসজিদ এখনো উদ্বোধন হয়নি, সেগুলোর কাজ সরকারের নজরদারিতেই রয়েছে। ইতোমধ্যে ৩৫০টির মতো মসজিদ নির্মাণ সম্পন্ন হয়েছে, যেগুলোর কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন। যেসব স্থাপনায় ত্রুটি বা ফাটল রয়েছে, সেগুলো যাচাইয়ে তদন্ত কমিটি কাজ করছে এবং প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে।...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও...

বন্ধুত্ব ও বিরোধ কীভাবে পড়াশোনায় বাধা দেয়

শিক্ষাজীবন মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়টিতে সঠিকভাবে...

অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা জানালেন শায়খ আহমাদুল্লাহ

অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর দেশে ফিরে নিজের...

প্রাকৃতিক উপায়ে ঘর ঠান্ডা রাখার কৌশল

গরমের সময় তীব্র তাপমাত্রা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি তৈরি...

তরমুজের খোসায় লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার

তরমুজ খাওয়ার পর খোসা ফেলে দেওয়া অনেকেরই অভ্যাস। তবে...

জাহেলি যুগ থেকে ইসলামে নারীর অবস্থানের পরিবর্তন

ইসলামের ইতিহাসে নারীর অবস্থান একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। ইসলামপূর্ব...

শেয়ারবাজারে আসছে স্পেসএক্স, মূল্য ছাড়াতে পারে ১ ট্রিলিয়ন ডলার

মহাকাশ প্রযুক্তি খাতে শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স শেয়ারবাজারে আসার প্রস্তুতি...

জ্বালানি সংকটে টেলিযোগাযোগ সেবা ব্যাহত হওয়ার শঙ্কা

দেশের টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে জ্বালানি ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন...

হাম মোকাবিলায় ইসলাম ও বিজ্ঞানের সমন্বিত দৃষ্টিভঙ্গি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হামের সংক্রমণ বাড়ায় জনমনে উদ্বেগ তৈরি...

চৈত্রের তাপ ও শুষ্কতায় বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি

চৈত্র মাসে তাপমাত্রা বৃদ্ধি ও বাতাসের শুষ্কতার কারণে অগ্নিকাণ্ডের...

গরমে ত্বক ভালো রাখতে লোশন কেন জরুরি

গরমকালে ত্বক ঘামে ও কিছুটা তেলতেলে থাকে বলে অনেকেই...
spot_img

আরও পড়ুন

অ্যাংজাইটির বৈজ্ঞানিক ব্যাখ্যা জানালেন বিশেষজ্ঞরা

বর্তমানের ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ যেন দৈনন্দিন বাস্তবতায় পরিণত হয়েছে। ছোট-বড় নানা চাপ একসঙ্গে জমে গিয়ে অনেকের মধ্যে অস্থিরতা, উদ্বেগ এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার...

গাজা-সুদানে মানবিক সহায়তায় সক্রিয় বাংলাদেশি সংস্থা

গাজা, সুদান এবং বাংলাদেশে পরিচালিত মানবিক কার্যক্রমের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটি তাদের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব এবং দানের অর্থ...

ক্যামেরা বাম্প ছাড়াই স্মার্টফোন বাজারে চমক

স্মার্টফোনে বড় ক্যামেরা বাম্প এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন চমক দেখিয়েছে গুগল। তাদের নতুন স্মার্টফোন পিক্সেল ১০এ...

শিশুদের ক্ষতির অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করল যুক্তরাষ্ট্রের আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা শিশুদের জন্য ক্ষতিকর—এমন অভিযোগে গুগল ও মেটাকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি আদালত। রায়ে দুই প্রযুক্তি প্রতিষ্ঠানকে মোট ৬ মিলিয়ন ডলার...
spot_img