Wednesday, April 1, 2026
25 C
Dhaka

বাংলাদেশে বৃহৎ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০০৮ সালের পর এটিই হবে ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ মিশনটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন, যাদের মধ্যে কিছু পর্যবেক্ষক ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে পৌঁছাবেন।

রাষ্ট্রদূত মিলার জানান, ২০০৮ সালের পর এই প্রথম ইইউ বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। ভোটের সময় দেশীয় পর্যবেক্ষক নিয়োগেও সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে প্রধান উপদেষ্টা ও ইইউ রাষ্ট্রদূত সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এবং সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়েও মতবিনিময় করেন। এর মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনা, বিমান ও নৌ পরিবহন খাতে নতুন সুযোগ অনুসন্ধান এবং মানব পাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে সহযোগিতা বৃদ্ধির বিষয় অন্তর্ভুক্ত ছিল।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনালের উন্নয়ন ও পরিচালনায় বৈশ্বিক শিপিং কোম্পানি এ.পি. মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এ বিষয়ে রাষ্ট্রদূত মিলার বলেন, ডেনমার্কের এই প্রতিষ্ঠানটি প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে লালদিয়া টার্মিনালকে আধুনিক রূপ দিতে চায়।

বৈঠকে নির্বাচনকালীন পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা ও মানবাধিকার সুরক্ষার বিষয়েও আলোচনা হয়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...
spot_img

আরও পড়ুন

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা যায়। এ ধরনের নেটওয়ার্ক ব্যবহার করা ইসলামি দৃষ্টিকোণ থেকে বৈধ কি না—এ নিয়ে অনেকের প্রশ্ন...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চার দেশের বৈঠকের পর চীনের রাজধানী বেইজিং সফরে গেছেন।...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ নাগরিকদের জীবন এক ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। বেসামরিক এলাকা এবং ছোট ব্যবসাগুলোর ওপর হামলা চলছে,...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...
spot_img