Monday, April 6, 2026
26 C
Dhaka

আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আগামীর স্বপ্নপূরণে মাদরাসার শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে এগিয়ে আসতে হবে। যোগ্য হয়েই সমাজে গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রাঙ্গণে ছাত্র সংসদের আয়োজনে প্রথম এমডিসি জাতীয় স্কুল, কলেজ ও আন্তঃমাদরাসা বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমাদের সামনে এখনও অনেক পথ বাকি। গন্তব্যে পৌঁছাতে হলে কোনো বাধায় থেমে গেলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে সকল বাধা অতিক্রম করতে হবে।”

তিনি আরও বলেন, “সুযোগ যখন এসেছে, তা কাজে লাগাতে হবে। এই সুযোগ হারালে আবারও অপেক্ষা করতে হতে পারে। তাই সকল ভেদাভেদ ভুলে কালেমা তায়্যেবার পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।”

পরে উপদেষ্টা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।

তিন মাসব্যাপী এ প্রতিযোগিতায় সারাদেশের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। স্কুল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং রানারআপ বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। কলেজ ও উন্মুক্ত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় নটর ডেম কলেজ এবং রানারআপ মনিপুর স্কুল অ্যান্ড কলেজ। মাদরাসা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা এবং রানারআপ বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তামীরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী। উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ড. শামসুল আলম, মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের যুগ্মসচিব মো. মনিরুজ্জামান ভূইয়া, আল ফাতাহ পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ সাঈদ, ডাকসুর নির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম এবং মাদরাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর নুরুন্নবী মানিক।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

সড়ক দুর্ঘটনা রোধে ইসলামের নির্দেশনা

ইসলামে মানুষের জীবনকে অত্যন্ত মূল্যবান মনে করা হয় এবং...

পটিয়ায় ক্রীড়া উন্নয়নে নতুন কমিটি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা বাড়াতে উপজেলা ক্রীড়া...

লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠান বন্ধ

সাতক্ষীরার কলারোয়ায় বিভিন্ন অনিয়ম ও বৈধ কাগজপত্রের অভাবে পাঁচটি...

২০ লাখ টাকার ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ...

শাওন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, খালাস ১০

চট্টগ্রামে শিক্ষার্থী ফসিউর রহমান শাওন হত্যা মামলায় দীর্ঘ ১৮...

ত্রিশালে হামের টিকাদানে প্রথম দিনেই সাফল্য

সরকার ঘোষিত হামের টিকাদান কর্মসূচির প্রথম দিনে ময়মনসিংহের ত্রিশাল...

ভোলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. আলিফ (৪)...

হামলা ও ভাঙচুরের মামলায় অভিযুক্তদের জামিন

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান গ্রেপ্তারের এক দিনের মাথায়...

হামে আক্রান্ত শিশুর সঠিক পরিচর্যা

হাম মারাত্মক সংক্রামক রোগ। ভাইরাস দেহে প্রবেশের ১-২ সপ্তাহ...

ম্যাসেঞ্জারে বিয়ে বৈধ কি? ধর্মীয় ব্যাখ্যা

আল্লাহতায়ালা মানবজাতির অস্তিত্ব রক্ষা ও নারী-পুরুষের জৈবিক চাহিদা পূরণে...
spot_img

আরও পড়ুন

চীনে শিশু সুরক্ষায় ডিজিটাল হিউম্যান সেবায় কড়াকড়ি নীতিমালা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘ডিজিটাল হিউম্যান’ বা ভার্চুয়াল মানুষের ব্যবহার নিয়ন্ত্রণে নতুন খসড়া নীতিমালা প্রকাশ করেছে চীনের সাইবারস্পেস নিয়ন্ত্রক সংস্থা। এতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, আসক্তি...

কোটি কোটি বছর আগের তারার সন্ধান পেয়েছে শিক্ষার্থীরা

চীনে ও বিরল তারার সন্ধান পেয়েছেন একদল শিক্ষার্থী। কোটি কোটি বছর আগে জন্ম নেওয়া এই তারাটি মহাবিশ্বের প্রাচীন পরিবেশ এবং তারা গঠনের রহস্য উদঘাটনে...

স্বর্ণমুদ্রা ফেরানোর নৈতিক গল্প

বনি ইসরাইলের একজনকে এক হাজার স্বর্ণমুদ্রা ধার দেয়ার জন্য যোগাযোগ করলেন। ঋণদাতা কিছু সাক্ষী আনতে বললে, গ্রহীতা আল্লাহতায়ালাই যথেষ্ট সাক্ষী বলে জানান। ঋণদাতা তখন...

পঞ্চগড়ে মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত

পঞ্চগড়ে বিদ্যুতের পোলে উঠে তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা...
spot_img