Tuesday, March 3, 2026
31.5 C
Dhaka

৭২ বছর বয়সে সেফ এক্সিট ভাবা দুঃখজনক : সড়ক উপদেষ্টা

৭২ বছর বয়সে যদি তাকে ‘সেফ এক্সিট’-এর কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজের ফেসবুক প্রোফাইলে ‘উপদেষ্টার রোজনামচা, চালকের হেলমেট নাই, ও সেফ এক্সিট’ শিরোনামে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেন, “গতকাল সকাল ৭টা ৪৫ মিনিটে ট্রেনে ভৈরব যাই। সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. মইনুদ্দিন, রেল ও সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা। ট্রেনে ওঠার আগে কমলাপুর স্টেশন পরিদর্শন করি ও যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করি।”

ভৈরবে পৌঁছে আশুগঞ্জ স্টেশন পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি জানান, স্থানীয় বিএনপি, জামায়াতসহ জনগণের সঙ্গে কথা বলেছেন এবং স্টেশনটির বি-শ্রেণি পুনর্বহালের দাবি শুনেছেন। “স্টেশনের বেহাল দশা দেখে রেলের মহাপরিচালককে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছি ত্রুটি নিরসনে,” বলেন তিনি।

মোটরসাইকেল চালকদের হেলমেট না থাকা প্রসঙ্গে উপদেষ্টা লেখেন, “সরাইলের পথে সাত-আট কিলোমিটার অগ্রগতি না হওয়ায় মোটরসাইকেল খুঁজে রওনা দিতে হয়। কিন্তু চালক বা যাত্রীর কারও হেলমেট ছিল না। বহু খোঁজাখুঁজির পর একটি হেলমেট পেয়ে সেটি নিজে পরে যাত্রা করি। হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছি।”

সরাইল বিশ্বরোডের যানজট প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “মূল সমস্যা হলো চালকদের শৃঙ্খলাহীনতা ও ট্রাফিক পুলিশের দুর্বলতা। ভারতীয় ঋণে বাস্তবায়িত প্রকল্পের ঠিকাদার চলে যাওয়ায় বিলম্ব হয়েছে, তবে এখন কাজ পুনরায় শুরু হয়েছে।”

তিনি জানান, ছয় দফা পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে রাস্তা সংস্কারের জন্য এবং ১২ জন কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় পদায়ন করা হয়েছে। “আশা করছি দ্রুতই চলাচল স্বাভাবিক হবে,” লিখেন তিনি।

সাংবাদিকের প্রশ্নে সেফ এক্সিট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ বিষয়টি উত্থাপনকারী নাহিদ ইসলাম আমার স্নেহভাজন ও শ্রদ্ধার পাত্র। আমি রাজনৈতিক মন্তব্য করি না।”

নিজের সততা ও দায়িত্ব পালনের বিষয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান লিখেন, “পদে থেকে কখনও অন্যায় সুবিধা নেইনি, কাউকে চাকরি বা ব্যবসায় সুযোগ দেইনি। যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগও গ্রহণ করিনি।”

শেষে তিনি দুঃখ প্রকাশ করে লেখেন, “তাই, আজ ৭২+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয়, তা হবে গভীর দুঃখের বিষয়।”

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এয়ারফিল্ড বন্ধে আন্তর্জাতিক রুটে প্রভাব

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ...

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া প্রচারণা

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার...

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি...

সংঘাত অব্যাহত, তেলের দাম আরও বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে তেলের দাম ক্রমেই বৃদ্ধি...

ক্ষমতাধর দেশগুলোর প্রতিক্রিয়া ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ টানা চতুর্থ দিনে...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পেছনের যুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পক্ষে যুক্তি...

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সতর্কতা

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে...

রমজানে খেজুর কেন স্বাস্থ্যকর পছন্দ

রমজান মাসে ইফতারে খেজুর রাখা একটি সুপ্রচলিত ঐতিহ্য। ধর্মীয়...

বাহরাইনে মার্কিন বিমান ঘাঁটির সদর দপ্তর ধ্বংসের দাবি ইরানের

বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে...

দক্ষিণ সুদানে সশস্ত্র হামলায় শিশুসহ নিহত ১৬৯

দক্ষিণ সুদানের উত্তরাঞ্চলে এক ভয়াবহ সশস্ত্র হামলায় নারী ও...

সৌদি প্রবাসী বাংলাদেশিদের মানতে হবে সতর্কতা ও নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে...

শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় নির্মাণশ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ার ঘটনায় আহত আকরাম...

নৌযান চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা

দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলকে সতর্কতার...
spot_img

আরও পড়ুন

এয়ারফিল্ড বন্ধে আন্তর্জাতিক রুটে প্রভাব

মধ্যপ্রাচ্যের দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড সাময়িকভাবে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার সকালে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা...

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া প্রচারণা

দেশের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার নামে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সম্প্রতি একটি প্রতারকচক্র প্রতিষ্ঠানটির নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত...

রাকসু নির্বাচনে শিবির বিরোধী ভিপি প্রার্থী মেহেদী সজীব

চব্বিশের গণ–অভ্যুত্থানের দেড় বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও রাকসু নির্বাচনের আলোচিত ভিপি প্রার্থী মেহেদী সজীব তার রাজনৈতিক পরিচয় প্রকাশ...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে তেহরানের কঠোর পদক্ষেপ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার জবাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে,...
spot_img