স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সভায় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণসংক্রান্ত চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ২০২6 সালে জাতিসংঘের নির্ধারিত সূচক অনুযায়ী এলডিসি ক্যাটাগরি থেকে উত্তরণের পথে রয়েছে। এ লক্ষ্যে কাঠামোগত প্রস্তুতি, নীতি সমন্বয় ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো এ ধরনের সভায় গুরুত্ব পায়।


