Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

সাত বছরের শিশুকে হত্যা করে ড্রামে ফেলা হলো

রাজধানীর কদমতলী খানকাহ শরিফ এলাকায় মুঠোফোন চুরি নিয়ে বিরোধের জের ধরে সাত বছরের শিশু রিফাতকে হত্যা করা হয়েছে। পুলিশ শনিবার ( ৫ ডিসেম্বর) জানিয়েছে, হত্যাকারী ছিলেন প্রতিবেশী মায়া বেগম ওরফে লাবণী। শিশুর মরদেহ প্লাস্টিকের ড্রামে ভরে রাতে পাহারা দেওয়া হয়। পরদিন বুধবার সকালে ড্রামটি অটোরিকশায় নিয়ে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, মঙ্গলবার শিশুর মা মুন্নি আক্তার থানায় এসে জানান, তাঁর ছেলে রিফাত খেলতে বেরিয়ে আর ফিরে আসেনি। এরপর কদমতলী থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করা হয়। বুধবার রাত আটটার দিকে গেন্ডারিয়া এলাকায় একটি ড্রামে শিশুর লাশ পাওয়া গেলে পুলিশ তা উদ্ধার করে। মুন্নি আক্তার লাশটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, তদন্তে শিশুর বোন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে জানা যায়, ড্রামে পাওয়া কামিজটি মায়া বেগমের মেয়ের। পরে মায়া বেগমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার সঙ্গে নিজের সংশ্লিষ্টতা স্বীকার করেন।

ওসি আশরাফুজ্জামান আরও জানান, হত্যার কারণ ছিল দুই পরিবারের মধ্যে চলমান বিরোধ। মায়া বেগম দু–তিন মাস আগে তাঁর মুঠোফোন চুরি হলে সে ঘটনার জন্য রিফাতের বোনকে সন্দেহ করেন। মঙ্গলবার রাস্তায় রিফাতকে একা পেয়ে তিনি খাবারের লোভ দেখিয়ে বাসায় ডেকে নেন। মুঠোফোন চুরির বিষয়ে সন্তুষ্ট না হয়ে রেগে গিয়ে শিশুকে থাপ্পড় দেন। শিশুর মাথা খাটের সঙ্গে ধাক্কা লাগায় মৃত্যু হয়। পরে মায়া বেগম প্লাস্টিকের ড্রামে লাশ রাখেন।

পুলিশ জানায়, হত্যার স্বীকারোক্তির পর মায়া বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি স্থানীয় একটি স্কুলে দপ্তরি হিসেবে কাজ করেন। তার স্বামী একটি রিকশার গ্যারেজে কর্মরত। নিহত শিশুর বাবা জাহাঙ্গীর হোসেন পেশায় অটোরিকশাচালক।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইসলামে জিনের মৃত্যু সম্পর্কে ধারণা

জিন শব্দের অর্থ হলো গোপন বা অদৃশ্য সত্তা। ইসলামি...

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাবর বনাম ফখর

নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে পাকিস্তান দলের ব্যাটিং নিয়ে আলোচনা...

বাংলা কম্পিউটার ও মোবাইল প্রযুক্তিতে রূপান্তর

বাংলা ভাষা কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল...

ভাষা আন্দোলনের রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ফুলে...

পৃথিবীর মতো আরেক গ্রহের সন্ধান

সৌরজগতের ভেতরে ও বাইরে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানে...

সমাজে আলেমদের ভূমিকা

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতা, জনপরিচিত ব্যক্তি কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে...

লবণাক্ত জমিতেও বার্লি চাষে সফল খুলনার কৃষক

খুলনার পাইকগাছার কপিলমুনি এলাকায় পরীক্ষামূলকভাবে চাষ করা বার্লির খেতে...

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করবে নয়াদিল্লি

নয়াদিল্লি: বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে...

যশোরে চরমপন্থী বিরোধে ব্যবসায়ী রানা প্রতাপ হত্যার দুই ‘শুটার’ গ্রেপ্তার

যশোর: মনিরামপুরে ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা রানা প্রতাপ বৈরাগীকে...

কেরানীগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

কেরানীগঞ্জ, ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত...

বরগুনায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে তালা ভেঙে পতাকা উত্তোলন

গণ–অভ্যুত্থানের পর পরিত্যক্ত থাকা বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার...

অন্যের মোবাইল দেখা কেন হারাম

অনুমতি ছাড়া অন্যের মোবাইল ফোনের স্ক্রিনে চোখ রাখা ইসলামি...

রমজানে জলটান বিডির স্বাস্থ্যকর ইফতার

সংবাদ উপস্থাপক নুসরাত ইসলাম বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে জলটান বিডি...
spot_img

আরও পড়ুন

ইসলামে জিনের মৃত্যু সম্পর্কে ধারণা

জিন শব্দের অর্থ হলো গোপন বা অদৃশ্য সত্তা। ইসলামি বিশ্বাস অনুযায়ী, জিন আল্লাহতায়ালার অন্যতম সৃষ্টি, যাদের সৃষ্টি হয়েছে উত্তপ্ত অগ্নিশিখা থেকে। তাদের বিবেক, বুদ্ধি...

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাবর বনাম ফখর

নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার এইটে পাকিস্তান দলের ব্যাটিং নিয়ে আলোচনা প্রধানত বাবর আজমকে ঘিরে। বাবরের দলে থাকা বা না থাকা ফোকাস হয়ে উঠেছে ফখর জামানের...

বাংলা কম্পিউটার ও মোবাইল প্রযুক্তিতে রূপান্তর

বাংলা ভাষা কম্পিউটার ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এখন মোবাইল এবং ইন্টারনেট জগতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। প্রিন্টিং দুনিয়া থেকে শুরু করে আজকের অনলাইন মিডিয়া, বাংলা...

ভাষা আন্দোলনের রাজনৈতিক ও নৈতিক তাৎপর্য

প্রতি বছর ২১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি ফুলে ভরে উঠে। ভাষাশহীদদের প্রতি জানানো হয় বিনম্র শ্রদ্ধা। তবে ২১ ফেব্রুয়ারি শুধু একটি দিনপঞ্জির তারিখ...
spot_img