Saturday, March 28, 2026
26 C
Dhaka

সিরাজগঞ্জে অবৈধ জর্দা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদনের দায়ে একটি অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের রতনকান্দি গ্রামের মুকিমপুরি এলাকায় অবস্থিত মেসার্স প্রদীপ জর্দ্দা ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

ছবিঃ চ্যানেল আগামী

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে সরকারি কোনো অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে তামাকজাত দ্রব্য উৎপাদন করা হচ্ছিল। উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কাঁচামাল সংরক্ষণ এবং কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।

এ সময় সংশ্লিষ্ট আইনে কারখানার মালিককে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ ও জনস্বাস্থ্যবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ছবিঃ চ্যানেল আগামী

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসমিন, থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অননুমোদিত উৎপাদন কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান, নিয়মিত এ ধরনের অভিযান অবৈধ তামাকজাত দ্রব্য উৎপাদন বন্ধে কার্যকর ভূমিকা রাখবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে।

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিএ/টিআর

spot_img

আরও পড়ুন

প্রেমের চেয়ে বাস্তবতা, তরুণদের নতুন ভাবনা

বর্তমান প্রজন্মের কাছে সম্পর্কের মানদণ্ডে বড় পরিবর্তন এসেছে। এক...

সাইবার ঝুঁকি ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিদেশে তৈরি সব ধরনের রাউটারকে কালোতালিকাভুক্ত...

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.)...

মুসলমানদের ইরান বিজয়ের ইতিহাস

ইসলামের সূচনাকালে বিশ্বে প্রধান দুটি শক্তি ছিল রোমান ও...

বাগেরহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বাড়িঘরে আগুন

বাগেরহাটের চিতলমারী উপজেলার চিংগড়ী গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

মানসিক চাপ মোকাবিলায় বৈজ্ঞানিক পরামর্শ

বিশ্বজুড়ে অস্থিরতা, অনিশ্চয়তা ও নেতিবাচক তথ্যপ্রবাহ মানুষের মানসিক স্বাস্থ্যে...

দীঘিনালায় আগুনে পুড়ে গেছে ৩৫টি দোকান

খাগড়াছড়ির দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারে কাপড়ের একটি দোকান থেকে...

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির...

শেরপুরে আবাসিক ভবনে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

শেরপুর শহরের গোপালবাড়ী এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলায় অবৈধভাবে...

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রনেতা খোরশেদ আলম নিহত

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইউসুলুলঘোনা গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে...

পানিতে ডুবে মৃত্যুর আখিরাতের তাৎপর্য

কিছু দুর্ঘটনা মানুষের হৃদয়ে গভীর দাগ ফেলে যায়। সাম্প্রতিক...

এআই সামাজিক মাধ্যমে নতুন দিগন্ত মোল্টবুক

কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সামাজিক যোগাযোগমাধ্যম ‘মোল্টবুক’ অধিগ্রহণ করেছে প্রযুক্তি...

‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ, পাম্পে মিলল বিপুল মজুত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল থাকা...
spot_img

আরও পড়ুন

প্রেমের চেয়ে বাস্তবতা, তরুণদের নতুন ভাবনা

বর্তমান প্রজন্মের কাছে সম্পর্কের মানদণ্ডে বড় পরিবর্তন এসেছে। এক সময় প্রেম বা আবেগই যেখানে প্রধান বিবেচ্য ছিল, সেখানে এখন আর্থিক স্বচ্ছতা ও অর্থ ব্যবস্থাপনার...

সাইবার ঝুঁকি ঠেকাতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হঠাৎ করেই বিদেশে তৈরি সব ধরনের রাউটারকে কালোতালিকাভুক্ত করেছে। নতুন এ সিদ্ধান্তের ফলে চীনসহ বিভিন্ন দেশের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রে রাউটার রপ্তানিতে কঠোর সীমাবদ্ধতার...

মোবাইলের দিকে ঝুঁকছে টিভি দর্শক

টেলিভিশন দেখার সময় মোবাইল ফোনে ভিডিও দেখার প্রবণতা এখন আর শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ নেই। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মধ্যবয়সী দর্শকদের মধ্যেও দ্রুত...

লালমনিরহাটে স্বাধীনতা দিবসে বীর প্রতীককে আমন্ত্রণ না দেওয়ার অভিযোগ

লালমনিরহাট জেলার একমাত্র জীবিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আজিজুল হককে (বীর প্রতীক) ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের জেলা প্রশাসনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি...
spot_img