Sunday, March 1, 2026
18.1 C
Dhaka

ডিবি পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে সাংবাদিককে

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। মামলাটি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা হয়েছিল। গতকাল বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানার মামলায় আনিস আলমগীরসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার পরিদর্শক মুনিরুজ্জামান এ রিমান্ড আবেদন করেন। এর আগে রবিবার রাতে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

রবিবার রাতেই সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগটি করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। অভিযোগে আরও দুজনের নাম রয়েছে—মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর ঘটনায় সম্পাদক পরিষদ নিন্দা জানিয়েছে। সংগঠনটির সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া তাকে ডিবি কার্যালয়ে ডেকে আনা, আটকে রাখা এবং সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, এই ধরনের আচরণ অতীতের স্বৈরাচারী শাসনামলের সময়ে সাংবাদিকদের প্রতি রাষ্ট্রীয় দমন-পীড়নের স্মৃতি উসকে দেয়। অতীতে আওয়ামী লীগ সরকারের সময়ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হয়রানি ও নির্বিচার গ্রেপ্তার সাধারণ ঘটনা ছিল। বর্তমান ঘটনাটি সেই দুঃখজনক বাস্তবতার পুনরাবৃত্তি বলে তারা মনে করছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...
spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ নামে কো-ব্র্যান্ডেড এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...
spot_img