Tuesday, February 24, 2026
23.4 C
Dhaka

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ২৩ মিনিটে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন। পুতুল ও জয়ের বিরুদ্ধে পৃথক দুই মামলায় এই কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে শেখ হাসিনাকে এই মামলাসহ মোট তিন মামলায় সাত বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করা হয়েছিল। আদালতে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন দাবি করেছিল। তবে পলাতক থাকায় শেখ হাসিনা ও তার পরিবারের পক্ষ থেকে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলাগুলোর মধ্যে একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, আরেকটিতে জয় ও শেখ হাসিনাসহ ১৭ জন এবং অপর মামলায় পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি ছিলেন।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন পৃথক ৬টি মামলা করে। এসব মামলায় তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর গত ৩১ জুলাই শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে শেখ হাসিনা এবং তার পরিবার ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর সড়কের একাধিক প্লট নিজেদের নামে বরাদ্দ নেন। বরাদ্দ পাওয়ার যোগ্যতা না থাকলেও অসৎ উদ্দেশ্যে নিজেদের গরিব দেখিয়ে প্লট গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

জয় ও পুতুলের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, জয়ের নামে রাজধানীতে বাড়ি-ফ্ল্যাট থাকা সত্ত্বেও তিনি তা হলফনামায় গোপন করেন এবং আইন লঙ্ঘন করে মাকে অবৈধভাবে প্রভাবিত করে ১০ কাঠার প্লট বরাদ্দ নেন। পরে রেজিস্ট্রি করে সরকারি জমি আত্মসাৎ করেন। একইভাবে পুতুল কোনো আবেদন না করেই তার মাকে দিয়ে প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নেন। এছাড়া প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাহউদ্দিনকে অভিযুক্ত করা হয় নথি গায়েব করার অভিযোগে।

এদিকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় জুলাই আন্দোলন দমনের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে রাষ্ট্রক্ষমতায় থাকা অবস্থায় সাবেক সরকারপ্রধান বেগম খালেদা জিয়াও দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন, যদিও সম্প্রতি আপিল বিভাগ তাকে খালাস দেন। একইভাবে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের বিরুদ্ধেও দুর্নীতির মামলায় শাস্তির রায় হয়েছিল।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নামাজে ভুল হলে করণীয়

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর...

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন...

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ,...

রমজানে ঘুম ভালো রাখার খাবার

রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবিহ মিলিয়ে দৈনন্দিন রুটিনে...

রোজা থেকে শিথিল থাকার ছয়টি কারণ

রোজা শুধুমাত্র খাবার বা পানীয় ত্যাগ নয়; এটি আত্মসংযম,...

কোরআন ব্যাখ্যায় এআই ব্যবহারে সতর্কতা

কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ্লিকেশনের ওপর নির্ভর...

রোজায় ক্লান্তি কমাতে কার্যকর উপায়

রমজানে সারাদিন রোজা রাখার কারণে অনেকের শরীর ক্লান্ত ও...

মাদক স্পট বন্ধ করায় হামলার অভিযোগ

রাজধানীর মোহাম্মদপুরে চাঁদা আদায়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুজনকে...

ফোন হারালে তথ্য সুরক্ষা নিশ্চিতের সহজ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের...

রোজা ও তারাবি দুই ইবাদতের পার্থক্য

পবিত্র রমজান মাসে অনেক মুসলিমের মনে প্রশ্ন আসে, তারাবির...

ভাত বা পোলাওয়ের সঙ্গে চমৎকার সঙ্গী

গরমের দিনে হালকা কিন্তু স্বাদে ভরপুর কিছু রান্না করতে...

ইনস্টাগ্রামে নতুন ফাঁদে সতর্ক থাকুন

জাতীয় নির্বাচনসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে...

রেকমেন্ডেশন সিস্টেমের ত্রুটিতে ইউটিউব ভিডিও প্রদর্শন ব্যাহত

বিশ্বজুড়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব বড় ধরনের বিভ্রাটের মুখোমুখি...
spot_img

আরও পড়ুন

নামাজে ভুল হলে করণীয়

নামাজ মুসলমানের জীবনের অবিচ্ছেদ্য ইবাদত। প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। সময়মতো ও সঠিক নিয়মে নামাজ আদায় করা আবশ্যক হলেও নামাজের সময়...

শিশুদের মিথ্যা বলার পেছনের মনস্তত্ত্ব

ভাঙা ফুলদানি সামনে রেখে শিশুর দৃঢ় কণ্ঠে বলা—আমি করিনি—এমন পরিস্থিতির মুখোমুখি হন অনেক বাবা-মা। তখন প্রশ্ন জাগে, শিশুরা কেন মিথ্যা বলে? তারা কি ইচ্ছাকৃতভাবে...

ফোনের সেটিংসেই গেম নিয়ন্ত্রণ

শিশু ও কিশোরদের মধ্যে অনলাইন গেমের প্রতি আগ্রহ দ্রুত বাড়ছে। ফলে দীর্ঘ সময় স্ক্রিনে কাটানো এখন অনেক পরিবারের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। পরিমিত...

ফোন ধীর হয়ে গেলে যেসব সেটিংস বদলাবেন

স্মার্টফোনের ওপর নির্ভরতা দিন দিন বাড়ছে। যোগাযোগ, অফিসের কাজ, অনলাইন লেনদেন কিংবা বিনোদন—সব ক্ষেত্রেই ফোনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি মুহূর্তে ফোন বারবার হ্যাং হলে...
spot_img