Thursday, March 12, 2026
33.7 C
Dhaka

স্বামীকে হত্যা করে বাড়ির উঠানে পুঁতে রাখলেন স্ত্রী, আসামে চাঞ্চল্য

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে এক নারীর হাতে স্বামী হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামীকে খুন করে বাড়ির ভেতরে মাটিচাপা দিয়ে রাখার কথা স্বীকার করেছেন রহিমা খাতুন নামের এক নারী। পুলিশ ইতোমধ্যে তাঁকে গ্রেপ্তার করেছে এবং মরদেহ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২৬ জুন গুয়াহাটির পান্ডু এলাকার জয়মতীনগরে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ৩৮ বছর বয়সী রহিমা খাতুন তাঁর স্বামী সাবিয়াল রহমানকে (৩৮) হত্যা করেন। সাবিয়াল পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। ঘটনার পর রহিমা বাড়ির ভেতরেই প্রায় পাঁচ ফুট গভীর গর্ত খুঁড়ে তাঁর মরদেহ পুঁতে ফেলেন।

দাম্পত্য জীবনের ১৫ বছরে তাঁদের দুটি সন্তান রয়েছে। ঘটনার পর রহিমা স্থানীয়দের বলেন, তাঁর স্বামী কাজের জন্য কেরালায় গেছেন। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্থানীয়দের সন্দেহ বাড়তে থাকে। রহিমা পালিয়ে যাওয়ার পর ১২ জুলাই নিহত সাবিয়ালের ভাই থানায় অভিযোগ করেন।

এর পরদিন ১৩ জুলাই রহিমা নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তিনি স্বীকার করেন, পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মাতাল অবস্থায় স্বামীকে শারীরিকভাবে আঘাত করলে তিনি মারা যান। পরে ভয় পেয়ে মরদেহ মাটিচাপা দেন।

গুয়াহাটি পুলিশের এক কর্মকর্তা বলেন, “রহিমার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ছিল বাড়ির উঠানে খোঁড়া গর্তে পোঁতা। ফরেনসিক দল ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়।”

পুলিশের ধারণা, একজন নারীর পক্ষে এত বড় গর্ত একা খোঁড়া সম্ভব নয়। তদন্তকারীরা সন্দেহ করছেন, রহিমাকে এই কাজে কেউ সহায়তা করেছে। ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হত্যার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।

spot_img

আরও পড়ুন

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো...

চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইস্যুতে আইনি নিষ্পত্তি

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে...

মস্তিষ্কের জন্য ক্ষতিকর যেসব দৈনন্দিন অভ্যাস

আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রা মানুষের দৈনন্দিন অভ্যাসে বড় পরিবর্তন এনেছে।...

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা ১১টায়...

৫ আগস্ট ও ১৬ জুলাই দিবস বহাল রেখে পরিপত্র

সরকার নির্ধারিত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনের বিষয়ে নতুন...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু আজ

দেশের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার বেলা...

শিশুদের অনলাইন সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় শিশু ও কিশোরদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে...

ডেঙ্গু মোকাবিলায় সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হচ্ছে

ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানোর উদ্যোগ...

সরকার জ্বালানি তেল আমদানির উৎস বাড়ানোর চেষ্টা করছে

বৈশ্বিক তেলের সংকটের মধ্যে বাংলাদেশ সরকার নতুন উৎস থেকে...

মৌলভীবাজারে যুবকের ছুরিকাঘাতের পর মৃতদেহ উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রিপন মিয়া (২৫) নামের এক যুবকের...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা সংক্রান্ত অভিযোগে সাংবাদিক আনিস...
spot_img

আরও পড়ুন

রোজা রেখে অজু করার সময় কীভাবে কুলি করবেন

ইসলামে নামাজ আদায়ের পূর্বশর্ত হলো পবিত্রতা, আর সেই পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম অজু। অজুর গুরুত্ব সম্পর্কে এক হাদিসে জাবের ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ...

সন্তানের শিক্ষায় সচেতন হতে হবে মা-বাবাকেও

মানুষের জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাতিষ্ঠানিক শিক্ষা কর্মজীবনে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলেও শুধুমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে জীবনের পূর্ণতা অর্জন করা সম্ভব নয়। সমাজ,...

দক্ষিণ কোরিয়ায় গুগল ম্যাপসের পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি

দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আলোচনা ও নীতিগত টানাপোড়েনের পর অবশেষে দক্ষিণ কোরিয়ায় শর্তসাপেক্ষে পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালনার অনুমতি পেয়েছে গুগল ম্যাপস। দেশটির পরিবহন...

কবরের আজাব কমে কি মসজিদের পাশে দাফন করলে

মানুষের জীবনে মৃত্যুই চূড়ান্ত সত্য। ইসলামী শরিয়ত অনুযায়ী কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তাকে দাফন করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, মৃত ব্যক্তিকে মসজিদের কাছাকাছি...
spot_img