Wednesday, April 1, 2026
25 C
Dhaka

শুভ জন্মদিন আ.জ.ম নাছির উদ্দীন

শুভ জন্মদিন আ.জ.ম নাছির উদ্দীন। এ দিনে জননেতা আ.জ.ম নাছির উদ্দীন এর প্রতি অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল আগামী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আ.জ.ম নাছির উদ্দীন এর পিতা মরহুম সৈয়দ মঈনুদ্দিন হোসাইন (বিশিষ্ঠ শিক্ষানুরাগি ও দানবীর), দাদা মরহুম হাফেজ মৌলভী মোহাম্মদ শামসুদ্দিন; ঐতিহ্যবাহী আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের অবৈতনিক পেশ ইমাম ও খতিব ছিলেন। বড় দাদা মরহুম মওলানা মোহাম্মদ হোসাইন; ভারতের দেওবন্দ মাদ্রাসা থেকে হাদিস শরীফের উপর মোহাদ্দেস ডিগ্রীধারি ছিলেন। তিনি চট্টগ্রামের প্রথম উচ্চ ডিগ্রীধারি মোহাদ্দেস ও তৎকালীন সরকারি ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে চট্টগ্রাম সরকারি মহসিন কলেজ) এর অধ্যক্ষ ছিলেন। মাতা ফাতেমা জোহরা বেগম; চট্টগ্রামের রাউজান উপজেলার ইয়াসিন নগরের হলদিয়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম আলহাজ্ব বদিউল আলম ও আছিয়া খাতুনের বড় মেয়ে। পিতৃ বিয়োগের পর সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুদায়িত্ব পালন করেন। ধার্মিক এই মা জননীর সন্তান হিসেবে আ.জ.ম নাছির উদ্দীন গর্বিত।

আবু জাফর মোহাম্মদ নাছির উদ্দিন (যিনি আ জ ম নাছির উদ্দিন নামেই সর্বাধিক পরিচিত) বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনৈতিক নেতা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি। এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন।

প্রাথমিক জীবন:
নাসির উদ্দিনের জন্ম চট্টগ্রামে। তার বাবা সৈয়দ মঈনুদ্দিন হোসাইন ছিলেন একজন শিক্ষানুরাগি এবং মা ফাতেমা জোহরা বেগম। তিনি ১৯৭৩ সালে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং পরবর্তীতে চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি পাস করেন।

রাজনৈতিক কর্মজীবন:
নাছির উদ্দীন বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ডে জড়িত হন। বিদ্যালয় শিক্ষার্থী হিসেবে যোগ দেন উনসত্তরের গণ অভ্যুত্থানের মিছিলে। আশির দশকের শুরুতে নাছির উদ্দিন রাজনীতিতে সক্রিয় হন। ১৯৭৭ সালে, তিনি চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি এবং একই সাথে নগর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে পর্যায়ক্রমে ১৯৮০ এবং ১৯৮২ সালে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৩ এবং ১৯৮৫ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে নিযুক্ত হন। নাছির উদ্দিন পর পর দুইবার নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। নভেম্বর ২০১৩ সালে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন।

ক্রীড়া কর্মজীবন:
দীর্ঘকালীন ক্রীড়া সম্পৃক্ততার কারণে ক্রীড়া বিনোদনের মাধ্যমেই নাছির উদ্দিন পরিচিতি লাভ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি নানাভাবে সম্পৃক্ত।

নাছির উদ্দিন (চ্যানেল আগামী)

spot_img

আরও পড়ুন

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের...

০.৯৯৯… এবং ১ কি একই সংখ্যা

পূর্ণ সংখ্যা প্রকাশে অনেক সময় ০.৯৯৯…-কে ১ হিসেবে ধরা...

অন্যের ওয়াই-ফাই ব্যবহার করা কি ইসলামে বৈধ?

বর্তমানে অনেক সময় মোবাইল ডিভাইসে পাসওয়ার্ডবিহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক দেখা...

চীন-পাকিস্তান সমন্বয় বাড়াতে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ইসলামাবাদে সৌদি...

তেহরানজুড়ে মানসিক চাপ ও নিরাপত্তাহীনতার ছায়া

ইরানে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলা চলার মধ্যে সাধারণ...

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...
spot_img

আরও পড়ুন

লোভ নয়, তুষ্টিতেই রয়েছে বরকত

ইসলামের শিক্ষায় দান ও আত্মমর্যাদার গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়েছে। একটি হাদিসে বর্ণিত হয়েছে, হাকিম ইবনে হিজাম (রা.) একাধিকবার সম্পদ চাইলে মহানবী (সা.) তাকে...

ফুড পয়জনিং থেকে বাঁচতে করণীয়

উৎসব-পরবর্তী সময়ে অনেকেই পেটের নানা সমস্যায় ভুগছেন, যার অন্যতম কারণ ফুড পয়জনিং। সাধারণত বাসি বা দূষিত খাবার খাওয়ার ফলে এই সমস্যা দেখা দেয়। খাবারে...

চেরনোবিলে বন্যপ্রাণীর বিস্ময়কর পরিবর্তন

চেরনোবিল দুর্ঘটনার প্রায় চার দশক পর এই অঞ্চলটি এক অনন্য বাস্তুতন্ত্রে পরিণত হয়েছে, যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। ১৯৮৬ সালের ২৬ এপ্রিলের...

শিশুর সুরক্ষায় টিকা কেন দেবেন, কখন দেবেন

শিশুর সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সময়মতো টিকাদানের বিকল্প নেই। জন্মের পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা দেওয়া হলে শিশু মারাত্মক সংক্রামক রোগ থেকে...
spot_img