Sunday, April 5, 2026
26 C
Dhaka

ফটিকছড়িতে ডোবায় ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম হারুয়ালছড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো পশ্চিম হারুয়ালছড়ি গ্রামের বাসিন্দা মুহাম্মদ হানিফের মেয়ে ফারজানা আকতার (৯) এবং হাবিবুর রহমানের মেয়ে সানজিদা আকতার (৭)। ফারজানা স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ত এবং সানজিদা শিশুশ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকার একটি ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সেখানে বড় একটি গর্ত তৈরি হয়। পরে বৃষ্টির পানি জমে গর্তটি ডোবায় পরিণত হয়। ঘটনার সময় ফারজানা, সানজিদা ও আরও এক শিশু ওই ডোবার পাশে খেলছিল।

খেলার একপর্যায়ে ফারজানা ও সানজিদা পানিতে তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানিতে তল্লাশি চালিয়ে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন।

উদ্ধারের পর তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল দে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চীনা অ্যাপে ব্যবহারকারীর তথ্য ঝুঁকি বৃদ্ধি

চীনে তৈরি মোবাইল অ্যাপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে...

সরকারি চাকরি সংশোধন আইন সংসদে পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ও শৃঙ্খলা জোরদার করতে নতুন বিধান...

পানির বোতলে শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

প্রতিদিন ব্যবহার করা পানির বোতল পরিষ্কার রাখার বিষয়টি অনেক...

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম...

গ্যারেজেই জন্ম প্রযুক্তি সাম্রাজ্যের

বিশ্বের প্রযুক্তি খাতে আজ যেসব প্রতিষ্ঠান আধিপত্য বিস্তার করছে,...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

চলমান আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শ্রমবাজারে...

বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে...

প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম থাকলেও বাস্তবে তার...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায়—প্রধান ও সহকারী প্রধান...

দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...
spot_img

আরও পড়ুন

চীনা অ্যাপে ব্যবহারকারীর তথ্য ঝুঁকি বৃদ্ধি

চীনে তৈরি মোবাইল অ্যাপ ব্যবহারে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটি জানিয়েছে, এসব অ্যাপে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের...

সরকারি চাকরি সংশোধন আইন সংসদে পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ও শৃঙ্খলা জোরদার করতে নতুন বিধান যুক্ত করে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা...

পানির বোতলে শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

প্রতিদিন ব্যবহার করা পানির বোতল পরিষ্কার রাখার বিষয়টি অনেক সময়ই উপেক্ষা করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে বোতলে শ্যাওলা, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ জমতে পারে। বাইরে...

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য বিষয়। দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।...
spot_img