Sunday, April 5, 2026
26 C
Dhaka

হামলার প্রতিবাদে আন্দোলনে ইন্টার্ন চিকিৎসকেরা

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে এই কর্মসূচি শুরু হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনা এবং ইন্টার্ন ছাত্রীদের হোস্টেলে বখাটেদের অনুপ্রবেশের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেন এবং হাসপাতালের সামনে অবস্থান নেন। এতে মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করে অংশ নেন।

ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের সভাপতি তামিম হাবিব বলেন, একটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে, বিশেষ করে একজন ইন্টার্ন চিকিৎসকের ওপর এ ধরনের হামলা চরম লজ্জাজনক ও উদ্বেগজনক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতালে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তামিম হাবিব বলেন, ‘সীমিত জনবল, অতিরিক্ত কাজের চাপ এবং অনেক ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তার অভাব সত্ত্বেও আমরা সর্বোচ্চটা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এরপরও আমাদের ওপর শারীরিক ও মানসিক আক্রমণ নেমে আসে, তখন তা শুধু কষ্টদায়কই নয়, বরং ভীতিকর ও হতাশাজজনক। এই মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেতরে প্রবেশ ও প্রস্থানে যথেষ্ট নিয়ন্ত্রণ নেই। এতে খুব সহজেই দুষ্কৃতকারীরা প্রবেশের সুযোগ পাচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আধুনিক গেটপাস সিস্টেম চালু করতে হবে।’

তিনি আরও জানান, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কর্মসূচিতে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, কোষাধ্যক্ষ বুলবুল আহমেদ, ইন্টার্ন চিকিৎসক ইউসুফ আলী, হাবিবুর রহমান, গোলাম মর্তুজাজ, শাহরিয়া সিদ্দিক ও আনিকা তাবাসসুমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ এপ্রিল হাসপাতালের শিশু বিভাগে দায়িত্ব পালনকালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর রোগীর স্বজনেরা হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর থেকেই চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সরকারি চাকরি সংশোধন আইন সংসদে পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ও শৃঙ্খলা জোরদার করতে নতুন বিধান...

পানির বোতলে শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

প্রতিদিন ব্যবহার করা পানির বোতল পরিষ্কার রাখার বিষয়টি অনেক...

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের...

হঠাৎ রাগ ও বিরক্তির পেছনে থায়রয়েডের প্রভাব

হঠাৎ মন খারাপ হওয়া, অকারণে বিরক্তি বা কিছুক্ষণ পরই...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাটে অধিবেশন মুলতবি

জাতীয় সংসদের অধিবেশনে সাউন্ড সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় কার্যক্রম...

গ্যারেজেই জন্ম প্রযুক্তি সাম্রাজ্যের

বিশ্বের প্রযুক্তি খাতে আজ যেসব প্রতিষ্ঠান আধিপত্য বিস্তার করছে,...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সংযুক্ত...

বিদেশের বাজারে যুদ্ধের প্রভাব, শ্রমবাজার সম্প্রসারণে সরকারের একগুচ্ছ পরিকল্পনা

চলমান আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক শ্রমবাজারে...

বিগত সরকারের অবহেলায় হাম ছড়িয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে বলে...

প্রধানমন্ত্রীর সহায়তা চান মনিরুল হক চৌধুরী

কাগজে-কলমে কুমিল্লা দক্ষিণে একটি মিনি স্টেডিয়াম থাকলেও বাস্তবে তার...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে নিয়োগের সিদ্ধান্ত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ ও মাদরাসায়—প্রধান ও সহকারী প্রধান...

দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সব ধর্মের মানুষের: প্রধানমন্ত্রী

ইস্টার সানডে উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন পে-স্কেল সংক্রান্ত বার্তা

মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সচিব কমিটির সুপারিশের ওপর প্রস্তাবিত...
spot_img

আরও পড়ুন

সরকারি চাকরি সংশোধন আইন সংসদে পাস

সরকারি কর্মচারীদের জবাবদিহিতা ও শৃঙ্খলা জোরদার করতে নতুন বিধান যুক্ত করে ‘সরকারি চাকরি (সংশোধন) আইন, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। সংশোধিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা...

পানির বোতলে শ্যাওলা পরিষ্কার করার সহজ উপায়

প্রতিদিন ব্যবহার করা পানির বোতল পরিষ্কার রাখার বিষয়টি অনেক সময়ই উপেক্ষা করা হয়। দীর্ঘদিন ব্যবহারের ফলে বোতলে শ্যাওলা, ব্যাকটেরিয়া ও দুর্গন্ধ জমতে পারে। বাইরে...

বৈধ উপার্জন ও সঠিক ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে অর্থ উপার্জন ও ব্যয় একটি মৌলিক ও অপরিহার্য বিষয়। দৈনন্দিন জীবনযাপন থেকে শুরু করে খাদ্য, বস্ত্র, চিকিৎসা ও বাসস্থানের জন্য অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।...

সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা সংসদে

সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিএনপির অবস্থানের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আখতার হোসেন। তিনি অভিযোগ করেন, পূর্বের ঐকমত্য থেকে...
spot_img