Friday, April 3, 2026
31 C
Dhaka

সভাপতি পদে স্বতন্ত্র এমদাদুল হক খান নির্বাচিত

মাদারীপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে আওয়ামীপন্থীরা ১৩টিতে জয় লাভ করেছেন। প্রেসিডেন্ট এবং আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদ ছাড়া অন্য সব পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থীরা। শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাতে জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ফলাফল ঘোষণার পর বিজয়ীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানানো হয়।

নির্বাচনের ফলাফল প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী ফরহাদুল ইসলাম ঘোষণা করেন। সভাপতি পদে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর অনুসারী হিসেবে পরিচিত এমদাদুল হক খান। তিনি দাবি করেছেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। সভাপতি পদে তিনি আওয়ামী লীগপন্থী সুজিৎ চ্যাটার্জিকে ৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এমদাদুল হক খান আওয়ামী লীগপন্থী আইনজীবীদের একটি অংশ এবং জামায়াতপন্থী আইনজীবীদের সমর্থন পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মাহাবুব হোসেন (শাকিল) নির্বাচিত হয়েছেন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক অলিউর রহমানকে ৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে জালালুর রহমান, সহসভাপতি পদে মাহবুব হাসান ওরফে সরোজ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), যুগ্ম সাধারণ সম্পাদক ১ পদে জাফর ইমাম ওরফে সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ পদে মুনির হাসান ওরফে মিঠু, কোষাধ্যক্ষ পদে মহিদুল ইসলাম, আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে মো. কামরুজ্জামান, মহরার সম্পাদক পদে আজিজুল হক মুকুল নির্বাচিত হন। লাইব্রেরি সম্পাদক পদে গোলাম মোস্তফা দেওয়ান (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

কার্যকরী সদস্যপদে নির্বাচিত হয়েছেন নাফিজ ইকবাল ওরফে রবিন, হেলাল উদ্দিন, আতিকুর রহমান, সত্যেন কুমার ঢালী ও ডালিয়া আক্তার।

আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিএনপিপন্থী কোনো প্রার্থী জয় পাননি। সভাপতিসহ দুটি পদ ছাড়া জয়ী সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আপ্যায়ন ও সংস্কৃতি সম্পাদক পদে মো. কামরুজ্জামান জামায়াতপন্থী হিসেবে পরিচিত। কোষাধ্যক্ষ পদে বিজয়ী মহিদুল ইসলাম বিএনপির থেকে বহিষ্কৃত হলেও এবার আওয়ামী সমর্থক প্যানেল থেকে নির্বাচন করেছেন।

সভাপতি এমদাদুল হক খান এবং সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পরপর দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত ১৩ জন বিজয়ী হয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত কোনো প্রার্থী জয় পাননি। সভাপতি স্বতন্ত্র।’

নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক খান বলেন, ‘আমি স্বতন্ত্র থেকে একক নির্বাচন করেছি। কোনো রাজনৈতিক প্যানেল ছিল না। আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। একসময়ে ছাত্ররাজনীতি করলেও এখন রাজনীতির সঙ্গে নেই। আমি আইনজীবীদের স্বার্থে কথা বলি, তাঁদের কল্যাণে কাজ করি। এর বাইরে কিছু নেই।’

প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ আইনজীবী ফরহাদুল ইসলাম জানান, সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ বেলা ২টা পর্যন্ত চলে। ভোটার তালিকায় ২৫৪ জন থাকলেও ২৫০ জন ভোট দেন। দিনব্যাপী ভোটগ্রহণ নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কেন ধাপে ধাপে নাজিল হয়েছে পবিত্র কোরআন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের ওহি নাজিলের...

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরান নামের...

৪০ পেরোলেই কি ডিমে ঝুঁকি বাড়ে

স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ...

নোয়াখালীর তরুণ ফেনীতে জ্বালানি তেল নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত

নোয়াখালীর কোম্পানীগঞ্জের তরুণ মো. অন্তর (২০) ফেনীতে মোটরসাইকেলের জন্য...

চট্টগ্রাম–কক্সবাজার রুটের ট্রেনে যুক্ত হচ্ছে এসি বগি ও কেবিন

চট্টগ্রাম–কক্সবাজার রুটে চলাচলরত সৈকত ও প্রবাল এক্সপ্রেস ট্রেনে শীতাতপনিয়ন্ত্রিত...

ঈশ্বরদীতে ছাত্রদল নেতার রহস্যজনক হত্যা

পাবনার ঈশ্বরদীতে ইমরান হোসেন (২৭) নামে এক ছাত্রদল নেতাকে...

কর্ণফুলী নদীতে ট্রাক ডুবে গেল, চালক আহত

চট্টগ্রামের কালুরঘাটে ফেরিতে ওঠার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে...

পরিবার ও ভাইয়ের স্বপ্ন থমকে গেছে দুর্ঘটনায়

রাজবাড়ীর সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের লিমা আক্তার...

কেন ৬০ সংখ্যাই সময়ের মূল ভিত্তি হয়ে উঠল

মানবসভ্যতার সময় গণনার ইতিহাসে বহু পরিবর্তনের চেষ্টা হলেও শেষ...

ময়মনসিংহ মেডিকেলে হামের শিশু রোগীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন চার...

মো. মামুনের উপর ধারালো অস্ত্রের হামলা

রাঙামাটির কাপ্তাই উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের এক নেতাকে...
spot_img

আরও পড়ুন

কেন ধাপে ধাপে নাজিল হয়েছে পবিত্র কোরআন

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআনের ওহি নাজিলের প্রক্রিয়া ছিল ধাপে ধাপে এবং তাৎপর্যপূর্ণ। মক্কার অবিশ্বাসীরা প্রশ্ন তুলেছিল কেন পুরো কোরআন একসঙ্গে নাজিল...

রাতে দুই জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের উত্তরাঞ্চলের দুই জেলায় রাতের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া...

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, বরগুনায় ছাত্রলীগের সাবেক নেতা আটক

বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল...

যশোরে জেজেআই ও বেঙ্গল টেক্সটাইল মিলসের গাছ কাটা নিয়ে পরিকল্পনা

যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে রাষ্ট্রায়ত্ত পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের (জেজেআই) ২৯৬টি গাছ বিক্রির জন্য দরপত্র আহ্বান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে উপজেলার নওয়াপাড়ায় বেঙ্গল টেক্সটাইল...
spot_img