রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি পদ জোটের প্যানেল থেকে বিজয়ী হয়েছেন। অন্য দুই পদে আওয়ামী লীগ–সমর্থিত জেলা আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী জয় লাভ করেছেন।
নির্বাচন মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। রাত সাড়ে আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অশোক কুমার সাহা ফলাফল ঘোষণা করেন।
মোট ২১৩ ভোটারের মধ্যে ২১০ জন ভোট প্রদান করেন। সভাপতি পদে বিএনপি-জামায়াত জোট–সমর্থিত ‘বারী-রাজ্জাক-রিপন’ পরিষদের কাজী আব্দুল বারী ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি আব্দুল হাকিম খান রিপন ১২৭ ভোট এবং সম্পাদক মো. আব্দুর রাজ্জাক-২ ১৩৩ ভোট পেয়ে জয়ী হন।
অন্য বিজয়ীরা হলেন:
- সহসম্পাদক: মোহাম্মদ নজরুল ইসলাম বাবু ১১৯ ভোট
- ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: এম এম শাহিয়ার জামান রাজীব ১০৬ ভোট
- সদস্য: আব্দুল্লাহ আল আমান ১৫৫ ভোট, মো. ওলিউল্লাহ শিকদার চঞ্চল ১৩৪ ভোট, মো. মোশারফ হোসেন ১২১ ভোট, মো. হান্নান আহমেদ ১১২ ভোট
আওয়ামী লীগ–সমর্থিত ‘মোস্তফা-রফিক-বিপ্লব’ পরিষদের বিজয়ীরা:
- সহসম্পাদক: মো. আরব আলী ১০৮ ভোট
- সদস্য: মো. শরিফুল ইসলাম ১১২ ভোট
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অশোক কুমার সাহা, সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মারুফ-উল হাসান শামীম ও মুহাম্মদ ওবায়দুর রহমান।
সিএ/এমই


