Wednesday, April 1, 2026
25 C
Dhaka

কুষ্টিয়ায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত ৮৮ দিনে হামের উপসর্গ নিয়ে ১৬৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তবে কোনো শিশুর মৃত্যু হয়নি।

আজ দুপুরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানা গেছে। কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা নাসরিন আক্তার বলেন, “৯০ শতাংশ শিশুর বয়স ৬ মাস থেকে এক বছরের মধ্যে। কুমারখালী ও দৌলতপুর উপজেলা হামের উপসর্গের হটস্পট হিসেবে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ১১টি শিশু পজিটিভ শনাক্ত হয়েছে।”

চলতি মাসে কুষ্টিয়ায় প্রতি ১০ লাখে গড়ে হাম রোগী বেড়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মজিবুর রহমান জানিয়েছেন, ২০২৪ সালে প্রতি ১০ লাখে ৫ জন, ২০২৫ সালে ৩ জন এবং ২০২৬ সালের প্রথম তিন মাসে ১৫ জন হাম রোগে আক্রান্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশ ৫ বছরের নিচে, যারা হাম-রুবেলা টিকা পাননি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০ শয্যার শিশু ওয়ার্ড বর্তমানে শতাধিক রোগীতে ঠাসা। শিশুদের জন্য আলাদা ‘হাম আইসোলেশন কর্নার’ খোলা হয়েছে। তবে সেখানে বিছানার ঘাটতি দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দুই শিশুকে এক বিছানায় রাখা হয়েছে। অধিকাংশ শিশু জ্বর, কাশি, ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত। তাদের মা ও স্বজনেরা কোলে নিয়ে বসে চিকিৎসা তত্ত্বাবধানে থাকেন।

মায়েরা অভিযোগ করছেন, হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনতে হচ্ছে। তিন মাস বয়সী শিশু ফারিয়া খাতুনের মা মিতু খাতুন বলেন, “প্রতিদিন প্রায় ১,২০০ টাকা খরচ হচ্ছে, ডাক্তার ২৪ ঘণ্টায় একবারই আসে।”

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমাম বলেন, “বর্তমানে ১৯ শিশু ভর্তি আছে। অক্সিজেন সাপোর্ট আছে, তবে ভেন্টিলেশন নেই। তিনজন চিকিৎসক ও তিনজন নার্স রোগীদের দেখাশোনা করছেন।”

কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান জানান, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আক্রান্ত শিশুরা দ্রুত হাসপাতালে চিকিৎসা পান এবং এলাকায় সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং ও জনসচেতনতা কার্যক্রম চালানো হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর...

জীবনের একঘেয়েমি কাটাতে নতুন ভাষা শেখার উপকারিতা

দৈনন্দিন জীবনের একঘেয়েমি অনেকের মধ্যেই একধরনের মানসিক স্থবিরতা তৈরি...

২০ বছর আগে পুলিশের সোর্সকে অপহরণ ও হত্যা, ৯ জনের যাবজ্জীবন

চট্টগ্রামে ২০০৫ সালে পুলিশের এক সোর্সকে অপহরণ ও হত্যা...

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি...

মুন্সিগঞ্জে ‘পরকীয়ার অপবাদ’ দিয়ে মারধরের ঘটনায় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ব্যক্তিকে (৫৭) মারধরের পর চিকিৎসাধীন...

পৃথিবীর পানি থেকে সমুদ্রের রহস্য: অজানার খোঁজে বিজ্ঞান

সমুদ্র ও সমুদ্রতল এখনো মানবজাতির কাছে এক গভীর রহস্য।...
spot_img

আরও পড়ুন

তৃতীয় ধাপে গৃহ গণনা ও জীবনধারার তথ্য নথিভুক্ত হবে

দেড় দশক পর ভারতের জনগণনা বা জনশুমারির কাজ আজ মঙ্গলবার শুরু হয়েছে। টানা এক বছর ধরে প্রায় ৩০ লাখ কর্মী বাড়ি বাড়ি গিয়ে এই...

স্পেনও বন্ধ করল যুক্তরাষ্ট্রের আকাশসীমা ব্যবহার

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য মার্কিন অস্ত্র পরিবহনে ইসরায়েলকে ফরাসি আকাশসীমা ব্যবহার করতে অনুমতি দেয়নি ফ্রান্স। আজ মঙ্গলবার একজন পশ্চিমা কূটনীতিক এবং সংশ্লিষ্ট বিষয়ে...

ইরান যুদ্ধের দীর্ঘায়ু: যুক্তরাষ্ট্রের কৌশলগত সীমাবদ্ধতা

হোয়াইট হাউস ২০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতিকে ‘কূটনৈতিক জয়’ বললেও বিশ্লেষকেরা মনে করছেন, সামান্য ছাড়ের জন্য এমন সমঝোতা পরাশক্তি যুক্তরাষ্ট্রের মর্যাদার জন্য দৃষ্টিকটু। ইরানের সঙ্গে...

ইরান হামলা: ট্রাম্পের সাবেক কৌশলবিদের সেনা মোতায়েনের প্রস্তাব

ইরানে মার্কিন সেনা পাঠানোর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে এবং আরব রাজপরিবারগুলোর সদস্যদের পশ্চিমা দেশগুলো থেকে তাড়িয়ে যুদ্ধের সম্মুখসারে মোতায়েন করতে বলেছেন প্রেসিডেন্ট...
spot_img