Wednesday, April 1, 2026
25 C
Dhaka

রাজশাহীতে টোকেন পদ্ধতিতে তেল সরবরাহ শুরু

রাজশাহীতে জ্বালানি তেলের দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে একটি ফিলিং স্টেশন টোকেন পদ্ধতি চালু করেছে। গাড়ির কাগজপত্র যাচাইয়ের পর গ্রাহকদের দেওয়া হচ্ছে টোকেন, আর সেটি দেখিয়ে নির্ধারিত সময়ে তেল পাচ্ছেন ক্রেতারা। টোকেন ছাড়া তেল দেওয়া হচ্ছে না। ফিলিং স্টেশনটির মালিক ও কর্মচারীরা জানান, এই ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে এসেছে, ভিড় ও বিশৃঙ্খলাও কমেছে।

কাটাখালী পৌরসভায় অবস্থিত মেসার্স সুহাইল ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানায়, মেট্রোপলিটন এলাকার মোটরসাইকেল চালকদের জন্য হলুদ টোকেনে ৫০০ টাকা এবং মেট্রোপলিটনের বাইরের চালকদের জন্য সাদা টোকেনে ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। হলুদ টোকেনে তেল নিলে পাম্প থেকে পাঁচ দিন পর আবার তেল পাওয়া যাবে, আর সাদা টোকেন দেখিয়ে দুই দিন পর তেল নেওয়া সম্ভব। প্রতিটি টোকেনে তেল দেওয়ার তারিখ উল্লেখ করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে পাম্পের সামনে দুটি সারিতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। পাম্পের কর্মীরা প্রথমে গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই করছেন। এরপর রেজিস্ট্রেশন নম্বর নথিভুক্ত করে টোকেন দেওয়া হচ্ছে।

পাম্পের মালিক মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘আমরা আগের তুলনায় বেশি তেল সরবরাহ পাচ্ছি। বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল এসে একাধিকবার তেল নিয়ে মজুত করছিল। এতে বাজারে অস্থিরতা তৈরি হচ্ছিল। যাতে কেউ অতিরিক্ত তেল নিতে না পারে, তাই কার্ড বা টোকেন ব্যবস্থা চালু করেছি।’

টোকেন পদ্ধতিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন পাম্পে তেল নিতে আসা গ্রাহকরা। আবু হাসেম বলেন, ‘এই সংকটের মধ্যে এমন ব্যবস্থাপনায় ভালো লাগছে। লাইনে দাঁড়িয়ে শান্তভাবে তেল নিতে পারছি, কোনো সিন্ডিকেট নেই।’
সাইফুল ইসলাম বলেন, ‘ঈদের আগে এখানে ৩৫০ টাকার তেল নিয়েছিলাম। আজ প্রায় ১০ দিন পর আবার তেল নিতে এসেছি। এই কার্ড দেখালে আবার তেল পাওয়া যাবে, এটা নিশ্চয়তা।’
আরেক গ্রাহক একরাম আলী জানান, আগের দিন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল পাননি। তবে এখানে এসে কার্ড পেয়ে তেল নিতে পারছেন।

পাম্পে দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, এই পদ্ধতি অবলম্বন করায় পাম্পে শান্ত পরিবেশ রয়েছে। যাঁর কাছে কার্ড থাকবে, তিনি লাইন মেনে এলেই তেল পাচ্ছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয়...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড....

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে...

মেহেরপুরে বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল উদ্ধার, মামলা দায়ের

মেহেরপুর সদর উপজেলায় জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল...

চাঁদপুরে গণ-অভ্যুত্থান মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো

চাঁদপুরে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলা ও বিএনপি...

মুন্সিগঞ্জে ‘পরকীয়ার অপবাদ’ দিয়ে মারধরের ঘটনায় ব্যক্তি নিহত

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এক ব্যক্তিকে (৫৭) মারধরের পর চিকিৎসাধীন...

কুষ্টিয়ায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ভর্তি ৯০ শিশু

কুষ্টিয়ায় হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বাড়ছে। চলতি বছরের ১...

পৃথিবীর পানি থেকে সমুদ্রের রহস্য: অজানার খোঁজে বিজ্ঞান

সমুদ্র ও সমুদ্রতল এখনো মানবজাতির কাছে এক গভীর রহস্য।...

৪০ শয্যার বিপরীতে ১৬৪ শিশু ভর্তি, কুমিল্লা মেডিকেলে মেঝেতে হামের চিকিৎসা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শয্যাসংকটে মেঝেতে গাদাগাদি করে চলছে...

শিক্ষার্থীরা প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন ও দোষীদের শাস্তি দাবি করেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্স শিক্ষার্থী মৌমিতা হালদার সড়ক...

শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা হতাশ

চট্টগ্রামের আনোয়ারায় স্কুল ফিডিং কর্মসূচির তৃতীয় দিনে বিভিন্ন স্কুলে...

নোয়াখালীর গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুল ইউনিয়নে এক গৃহবধূকে নামাজরত অবস্থায়...

জেলেদের আয় বিপর্যয় ও পরিবহন ব্যবস্থায় প্রভাব

কুড়িগ্রামের চিলমারীতে ডিজেলের সংকট এবং ডিলারদের অতিরিক্ত দামে জ্বালানি...
spot_img

আরও পড়ুন

রুয়েটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরীক্ষামূলক চালু, পাওয়া যাবে আয়রনমুক্ত পানি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর চারটি আবাসিক হলে পরীক্ষামূলকভাবে রিভার্স ওসমোসিস (আরও) ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু করা হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ৩০...

বাউফলে চাঁদার দাবিতে মারধরের ঘটনায় একজনের মৃত্যু

পটুয়াখালীর বাউফলে চাঁদার দাবিতে এক কৃষককে মারধরের ঘটনায় স্থানীয় লোকজন পিটুনি দিয়ে তিনজনকে পুলিশে সোপর্দ করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। মঙ্গলবার...

রাজশাহীর চিকিৎসক আজাদের উদ্যোগে ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ রাজশাহী মেডিকেলে পৌঁছেছে

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ড. আজিজুল হক আজাদের উদ্যোগে প্রায় ১০০ কোটি টাকার বিদেশি ওষুধ দেশে এসেছে। মোট তিনটি চালানে...

প্রবাসীর গাড়িতে ডাকাতি, চালক গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে এক প্রবাসীর গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গাড়ির চালক গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,...
spot_img