Tuesday, March 31, 2026
26 C
Dhaka

ময়মনসিংহে হামের আশঙ্কা: শিশু ভর্তি বাড়ছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন আরও ১৯ শিশু ভর্তি হয়েছে। গত সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই শিশুরা হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে দুপুর ১২টা পর্যন্ত হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি শিশু সংখ্যা ৮৭-এ পৌঁছেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬৮ শিশু হাসপাতালে ভর্তি ছিল। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সংখ্যা বেড়ে ৭৮-এ দাঁড়ালেও দুপুর ১২টায় তা আরও বেড়ে ৮৭ হয়েছে। গত দুই দিনে নতুন করে কোনো শিশুর মৃত্যু ঘটেনি। ১৭ মার্চ থেকে ৩১ মার্চ দুপুর ১২টা পর্যন্ত মোট ১৩১ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে, যার মধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

হাম আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসকেরা জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ১২২ জনের নমুনা সংগ্রহ করে মহাখালীতে অবস্থিত সরকারি ইনস্টিটিউট অব পাবলিক হেলথে পাঠানো হয়েছে। এ নমুনার মধ্যে ৮৫টির ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে ৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

মেডিকেল দলের সহকারী রেজিস্ট্রার মো. মাজহারুল আমিন বলেন, ফেব্রুয়ারি মাসে এক থেকে দুজন শিশু ভর্তি হলেও মার্চের মাঝামাঝিতে হামের লক্ষণসহ রোগীর সংখ্যা হঠাৎ বৃদ্ধি পায়। বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ শিশু হামের র‍্যাশ, জ্বর, কাশি, চোখ দিয়ে পানি পড়া এবং মুখে ঘা—এই লক্ষণ নিয়ে ভর্তি হচ্ছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাসপাতালের আটতলার কেবিন এলাকায় ৬৪ শয্যার পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। এখানে তিনটি মেডিকেল দল গঠন করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...

জ্বালানিসংকটে জামালপুরে নৌ চলাচল বন্ধের পথে, চরাঞ্চলের মানুষ বিপাকে

জামালপুরে ডিজেলের সংকটে যাত্রীবাহী নৌকা ঘাটে স্থবির হয়ে পড়েছে।...

‘ডিজেলের সংকটে নৌকা–ট্রলার চলাচল বন্ধ, মাছ ধরাই থমকে গেছে’

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে ডিজেলের সংকটে ইঞ্জিনচালিত...

চাঁদপুরে হাসপাতালে যাওয়ার পথে লঞ্চে সন্তান প্রসব, নবজাতক পেল লঞ্চমালিকের উপহার

চাঁদপুরে প্রসবব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে এক প্রসূতি লঞ্চে...
spot_img

আরও পড়ুন

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থাকে গুরুতরভাবে দুর্বল করে দিতে পারে। আপাতদৃষ্টিতে সুস্থ শিশুদের ক্ষেত্রেও হাম বিভিন্ন জটিলতার সৃষ্টি করতে...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। হাসপাতালের তথ্য অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক সহিংসতায় ১৪ জন নিহত হয়েছেন। এ সংখ্যা ফেব্রুয়ারি মাসের তুলনায় তিন গুণের বেশি, যখন দুইজন...
spot_img