Tuesday, March 31, 2026
27 C
Dhaka

শরীয়তপুরে হামের আতঙ্ক, নয় দিনে তিন শিশুর মৃত্যু

হামের লক্ষণ নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় পাঠানোর পর এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২৯ মার্চ) তাকে সেখানে ভর্তি করা হয়েছিল।

মারা যাওয়া শিশুর নাম মালিহা। সে শরীয়তপুরের জাজিরা উপজেলার দিকে নগর মাদবরকান্দি গ্রামের বাসিন্দা মনির হোসেনের আট মাস বয়সী মেয়ে। শরীয়তপুরের সিভিল সার্জন রেহান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত নয় দিনে শরীয়তপুরের তিন শিশুর মৃত্যু হয়েছে।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে রোববার মালিহাকে স্বজনেরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার শরীরে হামের লক্ষণ দেখতে পান এবং নমুনা সংগ্রহ করেন। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সোমবার (৩০ মার্চ) শরীয়তপুর সদর হাসপাতালে হামের লক্ষণ নিয়ে দুই তরুণ ভর্তি হয়েছেন। তারা হলেন শরীয়তপুর পৌরসভার বাঘিয়া এলাকার ইমন মুন্সী (১৯) এবং সদর উপজেলার দাদপুর গ্রামের শাহীন কাজী (১৮)। তাঁদের হাসপাতালের তৃতীয় তলার একটি পৃথক কক্ষে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধিদল ওই দুই তরুণের নমুনা সংগ্রহ করে ঢাকায় নিয়ে গেছে। নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গত দুই সপ্তাহে শরীয়তপুরে হামের লক্ষণ দেখা দেওয়ায় অন্তত ২৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে ২৩ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংক্রামক ব্যাধি হাসপাতালে দেড় বছর বয়সী তাসিফা মারা যায়। সে জাজিরা উপজেলার বড় গোপালপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে। তার আগের দিন ২২ মার্চ একই হাসপাতালে মারা যায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালারহাট গ্রামের ইসহাক মিয়ার নয় মাস বয়সী মেয়ে রুকাইয়া।

সদর হাসপাতালে ভর্তি ইমন মুন্সীর বাবা বিপ্লব মুন্সি বলেন, ‘আমার ছেলের সাত দিন ধরে জ্বর ও শরীরে ঘামাচির মতো গোটায় আক্রান্ত। প্রথম দিকে স্থানীয়ভাবে তার চিকিৎসা দিচ্ছিলাম। কিন্তু জ্বর কমছিল না। আজ তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি দিয়েছেন। তারা জানিয়েছেন সে হামে আক্রান্ত হয়েছে।’

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিতু আক্তার বলেন, সোমবার জ্বর ও শরীরে র‍্যাশ নিয়ে দুই তরুণ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাঁদের লক্ষণ দেখে হামের সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের পরামর্শে হাসপাতালের একটি আলাদা কক্ষে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই দুই তরুণের নমুনা সংগ্রহ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা ঢাকায় নিয়ে গেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুযায়ী ওই দুই তরুণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সিভিল সার্জন রেহান উদ্দিন বলেন, ‘আমরা খুব সতর্কতার সঙ্গে রোগীদের চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। শিশুবিশেষজ্ঞরা তাদের কাছে আসা রোগীদের সতর্কভাবে পর্যবেক্ষণ করে চিকিৎসা দিচ্ছেন। হামের লক্ষণ মনে হলেই তাদের নমুনা সংগ্রহ করা হয়।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল...

মোটরসাইকেলে তেল সাশ্রয়ে কার্যকর কিছু কৌশল

বর্তমান জ্বালানি পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি হয়ে...

মহাসড়কে অবৈধ তেল বিক্রির অভিযোগ

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে খুচরা...

নারায়ণগঞ্জে হত্যার মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের...

চট্টগ্রামের এসপি বাসভবনের বাথরুমে পড়ে গুরুতর আহত, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর...

ভোলার দৌলতখানে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের...

নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর বাড়ি থেকে একটি শিশুর গলাকাটা লাশ...

অবৈধ মজুতের অভিযোগে ফিলিং স্টেশন ব্যবস্থাপকের সাজা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান...

মাদারীপুরে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জ্বালানি তেলের সংকটের কারণে মাদারীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ...

ইনজেকশনের বদলে ট্যাবলেটে ক্যান্সার চিকিৎসা

ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে নতুন...

কওমী কৃতি শিক্ষার্থীদের জন্য বড় সংবর্ধনার আয়োজন

কওমী মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও গবেষণায় উৎসাহ দিতে...
spot_img

আরও পড়ুন

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে পা দিয়েছে। ১৯৭৬ সালের ১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লস অল্টোসের একটি ছোট গ্যারেজে তিনজন উদ্যোক্তার হাতে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এই উদ্যোগ বাস্তবায়ন করেছে, যা যাত্রীসেবায়...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও কম নয়। আমের পাতায় রয়েছে বিভিন্ন ঔষধি গুণ, যা দীর্ঘদিন ধরে হারবাল চিকিৎসায় ব্যবহৃত হয়ে...

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবহার করতে হলে আগে মাছের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের...
spot_img