Monday, March 30, 2026
27 C
Dhaka

পদ্মায় ঘন কুয়াশা, তিন ঘণ্টা বন্ধ ছিল ফেরি চলাচল

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশার কারণে পদ্মা নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় কর্তৃপক্ষ ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে স্থগিত করে।

সোমবার (৩০ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। এর আগে রোববার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝ পদ্মায় ঘন কুয়াশার মধ্যে আটকা পড়ে। পদ্মা নদী অববাহিকায় হঠাৎ ঘন কুয়াশা নেমে আসায় নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। পরে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টার দিকে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, মধ্যরাতের পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে এবং সময়ের সঙ্গে এর ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে ভোর চারটার দিকে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায়। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া ‘এনায়েতপুরী’ নামের একটি রো রো ফেরি এবং ‘বাইগার’ নামের একটি কে–টাইপ ফেরি মাঝনদীতে কুয়াশার মধ্যে পড়ে। সামনে কিছু দেখা না যাওয়ায় ফেরি দুটি নদীর মাঝেই নোঙর করে অবস্থান নেয়।

এদিকে ফেরি আটকে পড়ার খবর পাওয়ার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বন্ধ থাকার সময় পাটুরিয়া প্রান্তের ৩ নম্বর ঘাটে রো রো ফেরি ‘খানজাহান আলী’ ও ‘কেরামত আলী’ এবং ইউটিলিটি ফেরি ‘বনলতা’ নোঙর করে। এছাড়া ৪ নম্বর ঘাটে রো রো ফেরি ‘ভাষাসৈনিক ডা. গোলাম মাওলা’ ও ‘শাহ পরান’ এবং ৫ নম্বর ঘাটে রো রো ফেরি ‘শাহ মখদুম’ ও ইউটিলিটি ফেরি ‘হাসনা হেনা’ অবস্থান নেয়।

অন্যদিকে দৌলতদিয়া প্রান্তের ৪ নম্বর ঘাটে কে–টাইপ ফেরি ‘ঢাকা’ এবং ৭ নম্বর ঘাটে রো রো ফেরি ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’ নোঙর করে রাখা হয়। একই সময়ে ঘন কুয়াশার প্রভাব পড়ে সড়ক ও মহাসড়কেও। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করে এবং কোথাও কোথাও দৃশ্যমানতা কমে যাওয়ায় গাড়ি থামিয়ে অপেক্ষা করতে দেখা যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপমহাব্যবস্থাপক আবদুস সালাম বলেন, আকস্মিক কুয়াশায় নদীপথ অন্ধকার হয়ে আসায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ভোর ৪টার দিকে ঘাট ছেড়ে যাওয়া দুটি ফেরি মাঝনদীতে কুয়াশার কবলে আটকা পড়লে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সাড়ে ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর সকাল পৌনে সাতটার দিকে কুয়াশা কমলে মাঝনদীতে থাকা ফেরিগুলো ঘাটে ফিরে আসে এবং নোঙরে থাকা ফেরিগুলো একে একে চলাচল শুরু করে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা...

তেল সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার...

কুষ্টিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে...

তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে চুয়াডাঙ্গায় নতুন ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন নীতি গ্রহণ...

রেলক্রসিং দুর্ঘটনা ঠেকাতে ৮ দফা সুপারিশ তদন্ত কমিটির

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে ১২...

নদীতে ডলফিন খুঁজতে শব্দতরঙ্গ প্রযুক্তির ব্যবহার

বাংলাদেশের নদ-নদীতে গাঙ্গেয় শুশুক বা ডলফিনের উপস্থিতি ও আচরণ...

সহায়তা কমলে অপুষ্টি ও নিরাপত্তাঝুঁকি বাড়ার আশঙ্কা

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয়শিবিরে থাকা ১৪ লাখের বেশি...

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক...

তরুণদের জন্য ইসলামি জ্ঞানচর্চার গুরুত্ব

মানবজীবনের প্রকৃত উন্নয়ন কেবল আর্থিক সাফল্যে সীমাবদ্ধ নয়, বরং...

ইছাছড়া পুঞ্জিতে পানগাছ কেটে দেওয়ার ঘটনায় তদন্ত শুরু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দুর্গম ইছাছড়া খাসিয়াপুঞ্জিতে এক পানচাষির সহস্রাধিক...

সূর্যের আদি জন্মস্থান অনুসন্ধানে নতুন গবেষণা

বর্তমানে সূর্য যে অবস্থানে রয়েছে, কয়েক শ কোটি বছর...

তেল মজুত রেখে সরবরাহ বন্ধ, জরিমানা গুনল প্রতিষ্ঠান

যশোরে মজুত থাকা সত্ত্বেও তেল সরবরাহ বন্ধ রাখার অভিযোগে...

অরক্ষিত রেলক্রসিংয়ে বাড়ছে প্রাণহানি

কুমিল্লা জেলার রেলক্রসিংগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অরক্ষিত...

সহজ উপায়ে তৈরি করুন আরবি মাসালা

কচুর মুখি অনেকের কাছে কম পছন্দের হলেও সঠিকভাবে রান্না...
spot_img

আরও পড়ুন

বদলগাছীতে খেত খুঁড়তে গিয়ে মিলল ৩২৫টি গুলি

নওগাঁর বদলগাছী উপজেলার একটি পটোলখেতের মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৩২৫টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার ( ২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া...

তেল সংকটে রাজধানীতে দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে, যার ফলে তেলের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে দেশের চালক ও ফিলিং স্টেশন...

কুষ্টিয়ায় বাজারে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ নেতাকে গুলি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ( ২৯ মার্চ) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার সদরপুর...

তেল বিক্রিতে নিয়ন্ত্রণ আনতে চুয়াডাঙ্গায় নতুন ব্যবস্থা

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নতুন নীতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতির আওতায় এখন থেকে ফুয়েল কার্ড দেখিয়ে...
spot_img