সাভার, ২৬ মার্চ ২০২৬ – মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ–অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা সাম্য ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়তে চাই। এ জন্যই আমরা এই মুহূর্তে কাজ করছি।”
তিনি আরও যোগ করেন, “স্বাধীনতার সপক্ষে যারা শহীদ হয়েছেন, বীরাঙ্গনা হয়েছেন, তাঁদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তবে স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনও পূরণ হয়নি। পূরণ না হওয়ায় আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত ও জীবন দিতে হয়েছে। আমরা চাই, সামনে আর এমন কঠিন পরিস্থিতি না সৃষ্টি হোক।”
নাহিদ ইসলামের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, স্বাধীনতার মূল চেতনা ও মানুষের মর্যাদার প্রতিফলন ঘটানোই তাদের রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য।
সিএ/এমই


