Thursday, March 19, 2026
28 C
Dhaka

দোয়ারাবাজারে শিশুহত্যা, তদন্তে পুলিশ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আবদুল্লাহ আল মামুন (৮)। সে ওই গ্রামের প্রবাসী মোস্তাক আহমদের ছেলে।

পুলিশ জানায়, শিশুটির মাথার পেছনের অংশ ও ঘাড়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন দুপুরে প্রতিবেশী দুই শিশুর সঙ্গে হাওরে যায়। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে সঙ্গে থাকা অন্য দুই শিশু জানায়, মামুন তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছে। সন্ধ্যার আগে হাওরের একটি ধানখেতে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এদিকে শিশুটির বাবা, যিনি দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন, তাঁর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি সন্তানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে বিচার দাবি করেন। তিনি বলেন, ‘আমার ছেলেটা কী সুন্দর পড়ত। কে মারল তারে? আমি ১২ ঘণ্টা, ১৩ ঘণ্টা পরিবারের লাগি বিদেশে কামলা দিই। আমার মা ও বাবা অসুস্থ। আমার ছেলের খুনিদের ধরার জন্য প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানাই।’

প্রতিবেশীরা জানান, মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত মামুন পরিবারের বড় সন্তান ছিল এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম তালুকদার বলেন, হাওর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পাথর নিক্ষেপে ঈদযাত্রার ট্রেনে ছয় যাত্রী আহত

ঢাকা থেকে রাজশাহীগামী ঈদযাত্রার আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে...

চৈত্রের রোদে নাগেশ্বর গাছের দোলনা

চৈত্রের রোদে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে নাগেশ্বরের গাছজুড়ে দুলছে...

প্রাচীন ওষুধের পাত্রে চমকপ্রদ আবিষ্কার

তুরস্কে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ১ হাজার ৯০০ বছর আগের...

পারস্য উপসাগরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজ

পারস্য উপসাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রার...

ভবিষ্যতের স্বপ্ন পূরণের লড়াইয়ে ব্যস্ত আরাফাত

পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটবেলা থেকেই সংসারের আয়-রোজগারে যুক্ত...

কচুয়ায় গ্রেপ্তারি অভিযান ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাগেরহাটের কচুয়ায় পুলিশ সদস্যকে কুপিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে...

বগুড়ার লাচ্ছা সেমাই: দেশজুড়ে জনপ্রিয়

ঈদের মৌসুমে বগুড়ার সেমাইয়ের ব্যবসা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান...

সিয়ামের মাধ্যমে গড়ে ওঠে সংযম ও শৃঙ্খলা

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির...

বৈদ্যুতিক খুঁটি ভেঙে প্রাণহানি, আহত ২

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আকস্মিক ঝড়ে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে...

চন্দ্রায় বৃষ্টির পর মহাসড়কে তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রাতভর বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল...

বাঁধের ত্রুটিতে ঝুঁকিতে হাওরের বোরো ফসল

সুনামগঞ্জের হাওরাঞ্চলে টানা বৃষ্টি, ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধানের...

শিক্ষা অঙ্গনে শোক, সাবেক উপাচার্য আরিফ আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ...

বারহাট্টায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক শিশুর...

নিরাপদ রাখতে চাইলে বাসা, মানুন এই পরামর্শ

ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই বাসা...
spot_img

আরও পড়ুন

পাথর নিক্ষেপে ঈদযাত্রার ট্রেনে ছয় যাত্রী আহত

ঢাকা থেকে রাজশাহীগামী ঈদযাত্রার আন্তনগর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে পাবনার বড়াল ব্রিজ স্টেশনের আগে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে...

চৈত্রের রোদে নাগেশ্বর গাছের দোলনা

চৈত্রের রোদে মৌলভীবাজার শহরের কোর্ট রোডে নাগেশ্বরের গাছজুড়ে দুলছে সাদা ও সোনালি-হলুদ ফুল। এই ফুলগুলো যেন একদল রাজকুমারীর মতো হাওয়ায় দুলছে, পথচারীদের মনভোলাচ্ছে। কোর্ট...

প্রাচীন ওষুধের পাত্রে চমকপ্রদ আবিষ্কার

তুরস্কে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রায় ১ হাজার ৯০০ বছর আগের একটি পাত্রে মানুষের মলের অবশিষ্টাংশ পাওয়া গেছে, যা প্রাচীন রোমান চিকিৎসাব্যবস্থার এক অদ্ভুত দিক সামনে...

পারস্য উপসাগরে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশি জাহাজ

পারস্য উপসাগরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ বাংলার জয়যাত্রার প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান যুদ্ধের দিনলিপি প্রথম আলোর কাছে জানালেন। জাহাজে থাকা ৩১ নাবিকের মধ্যে...
spot_img