Wednesday, March 18, 2026
26 C
Dhaka

স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ, মা-মেয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে এক গৃহবধূ ও তাঁর দুই বছরের শিশুকন্যার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক দেয়াঙ বাজার এলাকার আশ্রয়ণ প্রকল্প থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সুমি আক্তার (১৯) এবং তাঁর মেয়ে ওয়াজিহা (২)। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে মোহাম্মদ মিজান, তাঁর মা, স্ত্রী সুমি আক্তার ও তাঁদের শিশুকন্যা বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় মিজান স্থানীয় ইউপি সদস্যকে ফোন করে জানান, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। এরপর তিনি ও তাঁর মা ঘটনাস্থল থেকে চলে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিনের ঘরের সিলিংয়ের সঙ্গে আলাদাভাবে ঝুলন্ত অবস্থায় মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মো. ইদ্রিস জানান, ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, সুমি আক্তার ও তাঁর শিশুকন্যার মরদেহ ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলছিল। পরে তিনি পুলিশকে খবর দেন।

নিহত সুমির পরিবার অভিযোগ করেছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। তাঁদের দাবি, সুমির স্বামী ও শাশুড়ি তাঁকে এবং তাঁর শিশুকন্যাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুমি আক্তার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলামের মেয়ে। তিন বছর আগে পারিবারিকভাবে পটিয়া উপজেলার কৈয়গ্রামের মোহাম্মদ মিজানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁরা আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস শুরু করেন।

নিহতের মা হোসনে আরা বেগম অভিযোগ করে বলেন, ‘আমাকে মেয়ের স্বামী মিজান ফোন করে মাগরিবের আগে। ওই সময় আমি মেয়ের গোঙানির শব্দ পাই। মেয়ের জামাই ও তার মা মিলে আমার মেয়েকে মেরে পালিয়ে গেছে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক এবং এর পেছনের কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...

ঈদে যাত্রা সহজ করতে শিমুলিয়া ঘাটে নতুন লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ...

দারিদ্র্য পেরিয়ে ইতিহাস গড়া মুসলিম পণ্ডিতরা

ইসলামের সোনালি যুগে জ্ঞানচর্চা ছিল এক অনন্য অধ্যায়, যেখানে...
spot_img

আরও পড়ুন

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক এখনও ফেব্রুয়ারি মাসের বেতন ও বোনাস পাননি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৫ শতাংশ কারখানার...
spot_img