Tuesday, March 17, 2026
33 C
Dhaka

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে ভাই হত্যা: পুলিশ

ফরিদপুরে রাজু শেখ (৩৬)কে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই ইব্রাহিম শেখ (২৬) মূল পরিকল্পনাকারী বলে পুলিশ জানিয়েছে। পারিবারিক বিরোধ ও মাদক সংক্রান্ত লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম সোমবার দুপুরে তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। নিহত রাজু শহরের ২ নম্বর কুটিবাড়ি মহল্লার স্টেশন বাজার মুসলিম কলোনি এলাকার বাসিন্দা। ২ মার্চ রাত ১০টার দিকে স্টেশন বাজারের একটি মাংসের দোকানের সামনে রাজুর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহতের মা ছবি বেগম ৩ মার্চ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়, তবে ইব্রাহিমের নাম উল্লেখ ছিল না। তদন্তে পুলিশ জানতে পারে, রাজু মাদক ব্যবসায় জড়িত ছিলেন এবং পারিবারিক বিরোধ ও মাদক লেনদেন নিয়ে হত্যা ঘটানো হয়।

ইব্রাহিমের সঙ্গে রাজুর দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ছিল। ঘটনার তিন দিন আগে রাজু ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমকে আঘাত করলে ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম হত্যার পরিকল্পনা করেন। এরপর তিনি হৃদয়, সাকিব, রবিউল, মারুফ ও স্বপ্নসহ কয়েকজনকে নিয়ে পরিকল্পনা অনুযায়ী রাজুর ওপর হামলা চালান।

অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন জানান, রাজুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তিনি আসামি হৃদয়ের মা ও শাশুড়ি এবং স্বপ্নের কাছ থেকে মাদক এনে বিক্রি করলেও টাকা না দিয়ে পালিয়ে বেড়াতেন। এ নিয়ে তারা রাজুর ওপর ক্ষুব্ধ ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ফরিদপুর কোতোয়ালি থানার এসআই সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর অভিযুক্তরা ঢাকা ও বিভিন্ন এলাকায় পালিয়ে যান। গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ পাবনার সাঁথিয়া থানা এলাকা থেকে কয়েকজনকে এবং ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে মোট আটজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী রোববার রাতে কোতোয়ালি থানার হাবেলী গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি চাপাতি ও একটি ছুরি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শামসুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইফতারে সহজে তৈরি করুন পুষ্টিকর মিল্কশেক

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ও দুর্বলতা...

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ।...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক...

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন...

টানা ৪০ দিন নামাজ আদায়ে টাঙ্গাইলে পুরস্কার বিতরণ

টাঙ্গাইল শহরের কলেজপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন তাকবিরে...

১০ কেজি চাউল পাওয়ার কথা, বিতরণ করা হচ্ছে ৫ কেজি

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভিজিএফ কর্মসূচিতে সরকারি নিয়ম অনুযায়ী...

বরিশালে গ্লোবাল ক্যাপসুল কারখানায় আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

বরিশাল নগরের গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’...

নদী-নালা খনন ও পুনঃখননে কাজের শুরু, নড়াইলে মন্ত্রীবক্তব্য

নড়াইলে সদর উপজেলার হাতিয়াড়া এলাকায় খালের পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে...

কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করবে প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)...

বাসা রেখে বাইরে যাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদকে ঘিরে শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা বাড়তে...

চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে

প্রতিবছর রোজা ও ঈদের সময় ঘিরে মানুষের মধ্যে কৌতূহল...

ঈদ উপলক্ষে সিসিক কর্মীদের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে...

ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে গাইবান্ধার মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৫ শতাধিক...

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী...
spot_img

আরও পড়ুন

ইফতারে সহজে তৈরি করুন পুষ্টিকর মিল্কশেক

রমজানে সারাদিন রোজা রাখার পর শরীরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হয়। এই সময় পুষ্টিকর ও সতেজ পানীয় শরীরকে দ্রুত শক্তি জোগাতে সাহায্য করে। মিক্সড...

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ। দূরবর্তী এসব গ্রহ খুঁজে পাওয়া সহজ নয়। নক্ষত্রের তীব্র আলো ও বিপুল দূরত্বের কারণে এগুলো...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক মো. নাঈম শেখ নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর স্ত্রী কবিতা আক্তার ও...

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ইসলামপুর থানা চত্বরে এই ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মধ্যে মো....
spot_img